• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

পার্বতীপুরের বড়পুকুরিয়া কয়লা খনি হতে আনুষ্ঠানিক ভাবে কয়লা সরবরাহ কার্যক্রম শুরু

দিনকাল বিডি ২৪ / ২০ Time View
প্রকাশঃ সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬

এম এ আলম বাবলু,পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ

দীর্ঘ ৮ বছর বন্ধ থাকার পর দিনাজপুর জেলার পার্বতীপুরের বড়পুকুরিয়া কয়লা খনি হতে আনুষ্ঠানিক ভাবে কয়লা সরবরাহ কার্যক্রম শুরু করা হয়েছে। সোমবার (১৬ নভেম্বব) সকাল হতে এই কার্যক্রম শুরু হয়।

জানা গেছে,দরপত্র প্রক্রিয়ায় অংশগ্রহণকারী ক্রেতাগনের নিকট বড়পুকুরিয়া কয়লা খনি হতে কয়লা সরবরাহ কার্যক্রম শুরু করা হয়েছে। এই দরপত্র প্রক্রিয়ায় ৬৫০ জন ক্রেতা অংশ নেয়। অংশ গ্রহণকারী সকল ক্রেতাই আনুপাতিক হারে কয়লা পাবেন। এসময় বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানী লিমিটেড-এর সকল মহাব্যবস্থাপক ও সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীগনের উপস্থিতিতে ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মোঃ শাহ আলম কয়লা সরবরাহ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন।

নানামুখী প্রতিবন্ধকতা সমন্বয় ও সমাধানপূর্বক দীর্ঘ ৮ বছর বিরতির পর আবারও শুরু করা হলো স্থানীয় কলকারখানায় কয়লা সরবরাহ।
উল্লেখ যে,২০১৮ সাল থেকে স্হানীয় কলকারখানায় কয়লা সরবরাহ বন্ধ ছিল।

বড়পুকুরিয়া কয়লা খনি’র জেনারেল ম্যানেজার (জিএম) খান মোঃ জাফর সিদ্দিকীর সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category