• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০১:২৮ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

পার্বতীপুরের বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেডের ২৬ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

দিনকাল বিডি ২৪ / ৯৫ Time View
প্রকাশঃ বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪

এম এ আলম বাবলু,পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ

দিনাজপুরের পার্বতীপুরের বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেডের (বিসিএমসিএল) ২০২৩-২০২৪ আর্থিক বছরের ২৬ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ ডিসেম্বর) সন্ধ্যায় বিসিএমসিএল-এর ঢাকাস্থ লিয়াজো অফিস বোর্ড রুমে (পেট্রো সেন্টার) বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানী লিমিটেডের ২৬ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

জানা গেছে,পার্বতীপুরের বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেডের (কয়লা খনি) অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় বিসিএমসিএল এর শেয়ারহোল্ডারবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন,জনেন্দ্র নাথ সরকার,চেয়ারম্যান,পেট্রোবাংলা,মোঃ আলতাফ হোসেন,পরিচালক (প্রশাসন),পেট্রোবাংলা,এ কে এম মিজানুর রহমান,পরিচালক (অর্থ),পেট্রোবাংলা,প্রকৌশলী মোঃ কামরুজ্জামান খান,পরিচালক (অপারেশন এন্ড মাইন্স),পেট্রোবাংলা,মোঃ আব্দুল মান্নান পাটওয়ারী,পরিচালক (পরিকল্পনা),পেট্রোবাংলা ও রুচিরা ইসলাম,সচিব,পেট্রোবাংলা।

এ সময় বিসিএমসিএল এর বোর্ড পরিচালকবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন,ফারজানা মমতাজ,সচিব,বিদ্যুৎ বিভাগ ও চেয়ারম্যান বিসিএমসিএল বোর্ড,ড.বদরুল ইসলাম,অধ্যাপক,ভূ-তত্ত্ব বিভাগ,ঢাকা বিশ্ববিদ্যালয়,এ কে এম মিজানুর রহমান,পরিচালক (অর্থ),পেট্রোবাংলা,অঞ্জনা খান মজলিস,সদস্য (অর্থ) বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড,প্রকৌশলী মোঃ কামরুজ্জামান খান,পরিচালক (অপারেশন এন্ড মাইন্স),পেট্রোবাংলা,প্রকৌশলী মোঃ সাইফুল ইসলাম সরকার,এমডি,বিসিএমসিএল ও আরিফ মাহমুদ,পরিচালক (ভূ-তত্ত্ব),বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category