• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:৪২ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

পার্বতীপুরে আর্থিক অনুদানের চেক বিতরণ

দিনকাল বিডি ২৪ / ১১৪ Time View
প্রকাশঃ শনিবার, ১ জুন, ২০২৪

এম এ আলম বাবলু,পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের পার্বতীপুরে বিভিন্ন রোগে আক্রান্ত রোগীদের মাঝে ও প্রতিস্থাপিতদের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ মে) বিকেলে উপজেলা পরিষদ হলরুমে এককালীন আর্থিক অনুদানের এই চেক বিতরণ করা হয়।
পার্বতীপুর উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা অধিদপ্তর আয়োজিত এই অনুষ্ঠানে সমাজসেবা অধিদপ্তরের ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়া রোগীদের আর্থিক অনুদান প্রদান কর্মসূচির আওতায় পার্বতীপুর উপজেলায় ৯৬ জন রোগীর মাঝে মোট ৪৮ লক্ষ টাকা এবং প্রতিস্থাপিত ২৬ জনের মাঝে ১৩ লক্ষ টাকার (প্রত্যেককে ৫০ হাজার টাকা হারে) চেক বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আর্থিক অনুদানের চেক বিতরণ করেন ফাতেমা খাতুন, ইউএনও, পার্বতীপুর, দিনাজপুর। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা সমাজসেবা অফিসার তাপস রায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category