• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

পার্বতীপুরে উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

দিনকাল বিডি ২৪ / ১৫০ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ১০ আগস্ট, ২০২৩

এম এ আলম বাবলু,পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ

দিনাজপুরের পার্বতীপুর উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১০আগষ্ট) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।

পার্বতীপুর উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের সম্মানিত উপদেষ্টা সাবেক মন্ত্রী প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্হায়ী কমিটির সভাপতি এডভোকেট মোঃ মোস্তাফিজুর রহমান ফিজার এমপি। তিনি সরকারী সেবাসমূহকে স্বচ্ছতার সাথে সুষ্ঠুভাবে কিভাবে জনগণের দোরগোড়ায় প্রদান করা যায় সে বিষয়ে বরাবরের ন্যায় বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।

সভার সভাপতিত্ব করেন আলহাজ্ব হাফিজুল ইসলাম প্রামানিক, চেয়ারম্যান, উপজেলা পরিষদ, পার্বতীপুর, দিনাজপুর। সঞ্চালনায় ছিলেন মুহাম্মদ ইসমাঈল, উপজেলা নির্বাহী অফিসার। আরো উপস্থিত ছিলেন মোঃ আমজাদ হোসেন, মেয়র, পার্বতীপুর পৌরসভা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ আমিরুল মোমিনীন মোমিন,মহিলা ভাইস চেয়ারম্যান রুকশানা বারী রুকু সহ বিভিন্ন ইউপি চেয়ারম্যানগণ এবং বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ।

সভা শেষে উপজেলা পরিষদের পক্ষ থেকে ওয়েব পোর্টাল হালনাগাদকরণ এবং সর্বোচ্চ ব্যবহারকারী হিসেবে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। সম্মাননা পান ১ নম্বর বেলাইচন্ডী ইউপি। সম্মাননা ক্রেস্ট গ্রহণ করেন কৃষিবিদ নুর মোহাম্মদ রাজা, চেয়ারম্যান, ১ নম্বর বেলাইচন্ডী ইউপি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category