• বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
শিরোনাম:
রাজশাহীতে বন্যার্তদের পাশে আরডিএ চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট রাজশাহী রেঞ্জে নওগাঁর পাঁচ পুলিশ কর্মকর্তাকে সম্মাননা নওগাঁর মান্দায় আইনজীবীর বসতভিটা দখলের চেষ্টা, আদালতে মামলা রাজশাহীতে পৃথক অভিযানে গ্রেপ্তার ১২, মাদকদ্রব্য উদ্ধার নওগাঁর মহাদেবপুরে পাইলস অপারেশনে নারীর মৃত্যু: আল-মদিনা হাসপাতালের ওটি ও ডায়াগনস্টিক সিলগালা চোর সন্দেহে পিটিয়ে হত্যা মামলায় গ্রেপ্তার ১ রাজশাহীতে সাংবাদিককে হত্যাচেষ্টার অভিযোগ, ৫ জনের বিরুদ্ধে মামলা বদলগাছী প্রেসক্লাবের অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত পার্বতীপুরে ট্রেনে কাটা পড়ে মৃত্যু পার্বতীপুরে র‌্যাবের অভিযানে ৯২ রাউন্ড গুলি উদ্ধার

পার্বতীপুরে এ্যাফেক স্কুলের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

দিনকাল বিডি ২৪ / ৩৬ Time View
প্রকাশঃ বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬

এম এ আলম বাবলু,পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ

দিনাজপুরের পার্বতীপুরে এ্যাফেক রেসিডেনসিয়াল মডেল স্কুলের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। ২০২৬ সালের জুনিয়র বৃত্তি, প্রাথমিক বৃত্তি ও এসএসসি পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের সম্মাননা জানাতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করে এ্যাফেক রেসিডেনসিয়াল মডেল স্কুল।

অনুষ্ঠানে স্কুলের পরিচালক আক্তারুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বতীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদ হুসাইন রাজু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বতীপুর প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মোশারফ হোসেন, পার্বতীপুর আদর্শ কলেজের সাবেক অধ্যাপক মো. শহীদুল ইসলাম বাবলা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তাপস রায়, এ্যাফেক রেসিডেনসিয়াল মডেল স্কুলের প্রধান শিক্ষক আরাফাত জামিল, সহকারী প্রধান শিক্ষক নাজমুল আলম রিপন ও সহকারী শিক্ষক আব্দুল জলিল সরকার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোস্তাকিমা বানু।
অনুষ্ঠানে জানানো হয়, ২০১৮ সালে একাডেমিক কার্যক্রম শুরু করা এ্যাফেক রেসিডেনসিয়াল মডেল স্কুল শিশু শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছে। প্রতিষ্ঠার পর থেকেই বিদ্যালয়ের শিক্ষার্থীরা শিক্ষা, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় উপজেলা, জেলা, বিভাগ ও জাতীয় পর্যায়ে সাফল্য অর্জন করে আসছে।
২০২৬ সালের জুনিয়র বৃত্তি পরীক্ষায় বিদ্যালয়ের ১৮ জন এবং প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ৭ জন শিক্ষার্থী বৃত্তি অর্জন করেছে। এছাড়া এসএসসি পরীক্ষায় ৩২ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জনসহ মোট ৫২ জন শিক্ষার্থী কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়েছে। এ বছর বিদ্যালয়টির এসএসসি পরীক্ষায় পাসের হার ১০০ শতাংশ।
পরে কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা তুলে দেন অতিথিরা। এ সময় তারা শিক্ষার্থীদের সাফল্যের জন্য অভিনন্দন জানিয়ে ভবিষ্যতে দেশ ও সমাজের কল্যাণে নিজেদের মেধা ও যোগ্যতাকে কাজে লাগানোর আহ্বান জানান। একই সঙ্গে শিক্ষার্থীদের সাফল্যের পেছনে শিক্ষক ও অভিভাবকদের অবদানের প্রশংসা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category