• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:২৪ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

পার্বতীপুরে কনফেকশনারী দোকানে ভয়াবহ অগ্নিকান্ড, দোকান পুড়ে ছাই

দিনকাল বিডি ২৪ / ১৫৬ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ৩০ জানুয়ারী, ২০২৪

এম এ আলম বাবলু,পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের পার্বতীপুর উপজেলার ৬ নম্বর মোমিনপুর ইউনিয়নের যশাইহাটে কনফেকশনারি দোকানে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে দুটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার (২৯ জানুয়ারি ) সন্ধ্যায় মোমিনপুর ইউনিয়নের যশাইহাটের বছির বানিয়া রোডে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

জানা গেছে,অগ্নিকান্ডের ঘটনায় বাজারের কনফেকশনারি ব্যবসায়ী ও পেট্রোল বিক্রেতা প্রশান্ত কুমার রায়ের দোকান পুড়ে ছাই হয়ে যায়। পাশে এরশাদের হার্ডওয়ারের দোকানটিও পুড়ে যায়। অল্পে জন্য বেঁচে গেছেন পাশে থাকা মান্নানের ফার্নিচারের দোকানটি।

প্রত্যক্ষদর্শীরা জানান,ঘটনার দিন সন্ধ্যার দিকে প্রশান্ত কুমারের দোকানে তাঁর সালোক পেট্রোল বিক্রয়ের জন্য বোতলজাত করছিল। এ সময় একজন সিগারেট ধরানোর জন্য দিয়াশলাই ধরায়। দিয়াশলাইয়ের আগুন থেকে পেট্রোলে আগুন ধরে মুহূর্তের মধ্যে সমস্ত দোকানে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনার আগেই দোকানের যাবতীয় মালামাল পুড়ে ছাঁই হয়ে যায় ।

এতে প্রশান্ত কুমারের দুই লক্ষাধিক টাকার ক্ষতি সাধন হতে পারে ও এরশাদের হার্ডওয়ারের দোকানে অর্ধ লক্ষ টাকা হতে পারে বলে জানিয়েছে ফায়ার সার্ভিসের কর্মকর্তা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category