• বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন
শিরোনাম:
নওগাঁর মহাদেবপুরে গুদাম থেকে ২২ হাজার কেজি চাল জব্দ, নিয়মিত মামলার নির্দেশ ইউএনওর নওগাঁয় যৌতুকের দাবিতে নির্যাতন ও আত্মহত্যা প্ররোচনার মামলায় নৌবাহিনীর সদস্য আটক নওগাঁর মান্দায় নতুন উপজেলা প্রকৌশলীর যোগদান থানাগুলোকে জিরো কমপ্লেইন ইউনিট করার নির্দেশ আরএমপি পুলিশ কমিশনারের ডিজিটাল আসক্তি রোধে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের ভূমিকা জরুরি: রাসিক প্রশাসক নওগাঁর মান্দায় পুকুরে বিলীন হচ্ছে নহলা কালুপাড়া দাখিল মাদ্রাসার মাঠ, গাইডওয়াল নির্মাণের দাবি নওগাঁর মান্দায় পুকুরে বিলীন হচ্ছে নহলা কালুপাড়া দাখিল মাদ্রাসার মাঠ, গাইডওয়াল নির্মাণের দাবি রুয়েটে ৪৭ নবনিযুক্ত প্রভাষকের প্রশিক্ষণ শুরু নাটোরে চালবোঝাই ট্রাক ব্রিজের নিচে, হেলপার নিহত বাগাতিপাড়ায় মাদক সেবনের দায়ে যুবকের ৭ মাসের কারাদণ্ড

পার্বতীপুরে কাভার্টভ্যানের ধাক্কায় দুই ভ্যান যাত্রী নিহত,আহত-২

দিনকাল বিডি ২৪ / ১৩৩ Time View
প্রকাশঃ রবিবার, ২৬ নভেম্বর, ২০২৩

এম এ আলম বাবলু,পার্বতীপুর (দিনাজপুরৃ) প্রতিনিধিঃ

দিনাজপুরের পার্বতীপুরে কাভার্ট ভ্যানের ধাক্কায় দুই ভ্যান যাত্রী নিহত হয়েছে। আহত হয়েছে আরো দুই জন। শনিবার (২৫ নভেম্বর) রাত সাড়ে ৮ টার দিকে পৌর শহরের হলদিবাড়ী এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে,পার্বতীপুর উপজেলার চন্ডিপুর থেকে যাত্রী নিয়ে পার্বতীপুর শহরের দিকে যাচ্ছিলো ব্যাটির চালিত একটি ভ্যান। পথিমধ্যে হলদিবাড়ী বার্মা ফিলিং স্টেশনের সামনের সড়কে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা কুরিয়ার সার্ভিসের একটি কাভার্টভ্যান (রংপুর মেট্রো ১১০১৭৯) ভ্যানটিকে ধাক্কা দেয়। এসময় ঘটনাস্থলেই ভ্যানের চালক লালু (৩০) ও যাত্রী আব্দুল মজিদ (৫০) গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে পার্বতীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষনা করেন।

এ ঘটনায় আহত অপর দুই যাত্রীকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত লালু হলদিবাড়ি, দোলাপাড়া মিলের পাড় এলাকার মৃত আতিকুর রহমানের এবং আব্দুল মজিদ (৫০) চন্ডিপুর ইউনিয়নের উত্তর শালন্দর, মণ্ডলপাড়া গ্রামের মৃত আব্দুস সাত্তারের পুত্র।

পার্বতীপুর মডেল থানার ইন্সপেক্টর তদন্ত হাফিজ মোঃ রায়হান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘাতক কাভার্টভ্যানটি আটক করা হয়েছে। তবে পালিয়ে গেছে এর চালক ও সহকারী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category