• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

পার্বতীপুরে গৃহবধূ মুন্নি আকতারের রহস্যজনক মৃত্যু

দিনকাল বিডি / ১৫৩ Time View
প্রকাশঃ রবিবার, ১৬ এপ্রিল, ২০২৩

এম এ আলম বাবলু,পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ

দিনাজপুরের পার্বতীপুরে দুই সন্তানের জননী গৃহবধূ মুন্নি আক্তারের রহস্যজনক মৃত্যুকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

জানা যায়, পার্বতীপুর উপজেলার চন্ডিপুর ইউনিয়নের জাহানাবাদ বাজারপাড়া গ্রামের আনোয়ার হোসেনের স্ত্রী মুন্নী আকতার (৩০) কে রবিবার (১৬ এপ্রিল) দুপুর ১২ টার দিকে তার ঘরের জানালা ভেঙ্গে মুন্নি আক্তার এর লাশ ঘর থেকে তার স্বামী ও প্রতিবেশীরা উদ্ধার করে।
এরপর মুন্নির বাবা পার্বতীপুর উপজেলার দোয়ানিয়া পন্ডিত পাড়া গ্রামের বাসিন্দা মামুনুর ইসলাম কে খবর দেয়া হয়। খবর পেয়ে প্রায় ঘন্টা খানেকের মধ্যে মুন্নির বাবা ও পরিবারের লোকজন ছুটে এসে তাদের মেয়েকে মৃত অবস্থায় বারান্দায় শুয়ে থাকতে দেখেন। এদিকে ঘটনাস্থলে এসে মুন্নির বড় আব্বা ও তার পরিবারের লোকজনের দাবি মুন্নি আত্মহত্যা করতে পারেনা তাকে মেরে ফেলা হয়েছে। বিষয়টি স্হানীয় মডেল থানায় জানানো হলে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য দিনাজপুর মর্গে পাঠায়।

পার্বতীপুর মডেল থানার এসআই মোঃ জসিম উদ্দিন জানান,মৃত্যুর আসল কারণ জানা যায়নি। এ ব্যাপারে থানায় একটি অস্বাভাবিক মৃত্যু মামলা দায়ের করা হয়েছে (মামলা নম্বর-১৪, তারিখ-১৬.৪.২০২৩)। ময়না তদন্তের জন্য মৃত দেহ দিনাজপুর মর্গে পাঠানো হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত মুন্নির বাবার বাড়ির পরিবার থানায় কোন রকম মামলা দায়ের করেননি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category