• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৫:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

পার্বতীপুরে জমে উঠেছে রংপুর বিভাগীয় ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক সাধারন নির্বাচনের প্রচার প্রচারণা

দিনকাল বিডি / ৯৯ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৫

এম এ আলম বাবলু,পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ

পার্বতীপুরে জমে উঠেছে রংপুর বিভাগীয় ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক সাধারণ নির্বাচনের শেষ মূহুর্তের নির্বাচনী প্রচার প্রচারণা।

দিনাজপুরের পার্বতীপুরে আগামী ২২ ফেব্রুয়ারী রংপুর বিভাগীয় ট্যাংকলরী শ্রমিক ইউনিয়ন এর ত্রি-বার্ষিক সাধারন নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনকে কেন্দ্র করে জমে উঠেছে প্রচার প্রচারণা। প্রার্থীদের বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারী) দুপুর দুইটা থেকে রাত আটটা পর্যন্ত প্রচার-প্রচারণায় শেষ সময়। প্রার্থীরা তাদের পোস্টার রশিতে, কারেন্টের পোলে,দেয়ালে, দোকানে, হোটেলে, যানবাহনে উৎসাহ উদ্দীপনার মধ্যে টাঙ্গানোর কাজে ব্যস্ত সময় পার করেছেন। মাইকে প্রচার প্রচারণও চলছে ধুমছে। সেই সাথে শোডাউন। পার্বতীপুর কেন্দ্রীয় ট্যাংকলরী স্ট্যান্ডে অনুষ্ঠিত হবে নির্বাচন।

এ উপলক্ষে চলছে কাজ, ভোট কেন্দ্র এর কাজ সম্পর্কে জানতে চাইলে প্রধান নির্বাচন কমিশনার মনজুরুল আজিজ পলাশ জানান, ১৮টি বুথের কাজ চলমান, শুক্রবার কাজ সম্পন্ন হবে এবং ভোট গ্রহণও শান্তিপূর্ণ ভাবে হবে এমন প্রত্যাশাই করেন তিনি। দেখা গেছে বিভিন্ন প্রতিক নিয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা প্রচার চালিয়ে যাচ্ছে । প্রার্থীদের প্রচারণায় সরগরম হয়ে উঠেছে পার্বতীপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকা। ৫০ জন প্রার্থীর বিভিন্ন প্রতীকের পোস্টারে পোস্টারে ছেঁয়ে গেছে পুরো এলাকা। সকাল থেকে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে চাচ্ছে ভোট। দুপুর দুইটা থেকে রাত ৮ টা পর্যন্ত প্রার্থীরা শেষ দিনের মত চাইতে পারবেন ভোট। প্রার্থীরা ভোটারদের বাড়ি বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান ও হাটবাজার সর্বত্র যাচ্ছেন আর দোয় এবং ভোট চাইছেন। দিচ্ছেন বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি। আনন্দমুখর পরিবেশে নির্বাচনী প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন প্রার্থীরা। এই নির্বাচন এলাকায় উৎসব মূখর পরিবেশের সৃষ্টি করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category