• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৭:২১ পূর্বাহ্ন
শিরোনাম:
বরেন্দ্র অঞ্চলের সেচের বিদ্যুৎ আসবে সূর্য থেকে, বাড়তি বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে বাঘায় পদ্মায় ড্রেজার দিয়ে অবৈধ বালু উত্তোলন, এক লাখ টাকা জরিমানা রাজশাহীতে আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের অভিযান জোরদার নলডাঙ্গায় গোয়ালঘরে আগুন, পুড়েছে খড় ও পাট; ক্ষতি প্রায় ৩০-৩৫ হাজার টাকা রুয়েটের ভর্তি পরীক্ষা ২৮ জানুয়ারি, কেন্দ্র রুয়েট ও বুয়েট আত্রাই নদীর দুই পাড়ের মানুষের যাতায়াতে দুর্ভোগ প্রসাদপুর খেয়া ঘাটে সেতু নির্মাণ প্রকল্পের অনুমোদন নওগাঁর মান্দায় দু’টি খাল পুনঃখনন প্রকল্পে অনিয়মের অভিযোগে সংবাদ প্রকাশের পর সরেজমিন তদন্ত তদন্ত প্রতিবেদনে যমজ শিশু জন্মের তথ্য সঠিক নয় নওগাঁয় আলোচিত নবজাতক চুরির অভিযোগে নতুন মোড়, উদ্ধার শিশুর পরিচয় নিশ্চিত করতে হবে ডিএনএ পরীক্ষা নওগাঁর মহাদেবপুরে ধানক্ষেতে মিলল গরু ব্যবসায়ীর রক্তাক্ত মরদেহ নাটোরের গুরুদাসপুরে বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণ

পার্বতীপুরে জাতীয় সমবায় দিবস পালিত

দিনকাল বিডি ২৪ / ১৪৪ Time View
প্রকাশঃ শনিবার, ৪ নভেম্বর, ২০২৩

এম এ আলম বাবলু,পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ

“সমবায়ে গড়ছি দেশ, স্মাট হবে বাংলাদেশ”এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের পার্বতীপুরে জাতীয় সমবায় দিবস-২০২৩ পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন, সমবায় বিভাগ ও স্হানীয় সমবায়বৃন্দের আয়োজনে (৪ নভেম্বর) শনিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে ৫২তম জাতীয় সমবায় দিবস-২০২৩ উপলক্ষে কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মধ্যদিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে পার্বতীপুর শহরে একটি বর্ণাঢ্য আনন্দ র‌্যালি বের করা হয়।

সভায় উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ ইসমাঈল এর সভাপতিত্বে ও আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়র প্রধান শিক্ষক মল্লিকা সরকারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বতীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ এর সভাপতি আলহাজ্ব হাফিজুল ইসলাম প্রামাণিক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ আমিরুল মোমিনিন মোমিন ও উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রুকশানা বারী রুকু। শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা সমবায় অফিসার মোঃ আব্দুর রব প্রামাণিক।

সভায় বক্তব্য রাখেন খোড়াখাই জেলে পাড়া মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি
তারাকান্ত দাস,হাবড়া গ্রাম উন্নয়ন সমবায় সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান,
আদল সমবায় সমিতির সভাপতি মোস্তাকিম সরকার, পার্বতীপুর সেন্ট্রাল কো-অপারেটিভ সেলস এন্ড সাপ্লাই সোসাইটি লিঃ এর সভাপতি মোঃ হারুন অর রশিদ। এ সময় উপজেলার বিভিন্ন সমবায় সমিতির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category