• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

পার্বতীপুরে ট্রেনের টিকেট কালোবাজারি বিরোধী অভিযান, গ্রেফতার-২

দিনকাল বিডি ২৪ / ১৩৮ Time View
প্রকাশঃ বুধবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৪

এম এ আলম বাবলু,পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের পার্বতীপুর রেলওয়ে জংশনে ট্রেনের টিকেট কালোবাজারি বিরোধী অভিযান চালিয়ে টিকেট ও টিকেট বিক্রির নগদ অর্থ সহ দুই জন টিকেট কালোবাজারিকে হাতেনাতে গ্রেফতার করেছে রেলওয়ে থানা পুলিশ। বুধবার (৭ ফেব্রুয়ারী) সকালে গ্রেফতারকৃতদের দিনাজপুর জেলা আদালতে পাঠানো হয়েছে।

পার্বতীপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) সাকিউল আজম জানান,মঙ্গলবার (৬ ফেব্রুয়ারী) গভীর রাতে পার্বতীপুর রেলওয়ে জংশন এলাকায় রেলওয়ে থানা পুলিশের টিকেট কালোবাজারি বিরোধী এক বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা কালীন সময়ে আন্তঃনগর ট্রেনের কয়েকটি টিকেট ও টিকেট বিক্রির নগদ অর্থ সহ দুই জন টিকেট কালোবাজারিকে হাতনাতে গ্রেফতার করা হয়।

এ সময় আরো কয়েক জন টিকেট কালোবাজারি পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে যায়। গ্রেফতারকৃত টিকেট কালোবাজারিদের মধ্যে রয়েছেন মোঃ খলিল (৩০) পিতা মোঃ কালু মিয়া সাং সাহেবপাড়া,পার্বতীপুর,দিনাজপুর ও মোঃ সাদ্দাম হোসেন (৩২) পিতা মোঃ আবু জাকের সাং বাবুপাড়া, পার্বতীপুর,দিনাজপুর। এ ব্যাপারে পার্বতীপুর রেলওয়ে থানার মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃতদের দিনাজপুর জেলা আদালতে পাঠানো হয়েছে।

ট্রেনের টিকেট কালোবাজারি বিরোধী অভিযান নিয়ে কথা হয় রেলওয়ে সৈয়দপুর জেলা পুলিশের পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) ফারহাত আহমেদ এর সাথে। তিনি বলেন,টিকেট কালোবাজারি বিরোধী অভিযান পরিচালনা করা হচ্ছে এবং এই অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category