• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

পার্বতীপুরে দর্গাপাড়া ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

দিনকাল বিডি ২৪ / ৪২১ Time View
প্রকাশঃ শনিবার, ২১ অক্টোবর, ২০২৩

এম এ আলম বাবলু,পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ

দিনাজপুরের পার্বতীপুরে দর্গাপাড়া ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। এ টুর্নামেন্টের ফাইনালে পার্বতীপুর একাদশ বনাম আমবাড়ি শিয়ালকোট খেলোয়াড় একাদশ অংশ নেয়। শুক্রবার (২০ অক্টোবর ) বিকেলে দিনাজপুরের পার্বতীপুর উপজেলার ৬ নম্বর মোমিনপুর ইউনিয়নের সৈয়দপুর দর্গাপাড়া এল,এইচ,বি ভাটা মাঠ প্রাঙ্গণে খেলাটি অনুষ্ঠিত হয়।

সৈয়দপুর দর্গাপাড়া যুব কল্যাণ সমবায় সমিতির আয়োজনে অনুষ্ঠিত এই খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৬ নম্বর মোমিনপুর ইউনিয়নের চেয়ারম্যান নজরুল ইসলাম সরকার।
সভাপতিত্ব করেন বিশিষ্ট ব্যবসায়ী জয়নাল আবেদীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্হানীয় বিএনপির সাধারণ সম্পাদক মোঃ রেজাউল ইসলাম (রেজা) স্হানীয় আওয়ামীলীগ এর সাংগঠনিক সম্পাদক মোঃ তোজাম্মেল হক (তোজা), ৫ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য খালেদ মাহমুদ (সুজন) ৬ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য আমিনুল ইসলাম দুলাল,৭ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য নুরুল ইসলাম,৩ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য মোঃ হানিফ প্রমুখ।

খেলায় ১-০ গোলে পার্বতীপুর একাদশকে পরাজিত করে ফাইনালে বিজয়ী হয় আমবাড়ি শিয়ালকোট খেলোয়াড় একাদশ।খেলায় প্রধান রেফারী হিসেবে ছিলেন সাবেদুল ইসলাম, সহকারী ছিলেন সারোয়ার হোসেন ও রবিউল ইসলাম,
ধারাভাষ্যকার হিসেবে উপস্থিত ছিলেন
মোকারম হোসেন।
খেলা শেষে বিজয়ীদের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম সরকার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category