• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

পার্বতীপুরে দুঃস্থ ও অসহায়দের মাঝে রক্তযোদ্ধা’র ঈদ উপহার বিতরণঃ পাশে থাকার ঘোষণা এ জেড এম রেজওয়ানুল হক এমপি’র

দিনকাল বিডি ২৪ / ১৯৭ Time View
প্রকাশঃ রবিবার, ২২ মার্চ, ২০২৬

এম এ আলম বাবলু,পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ

দিনাজপুর জেলার পার্বতীপুরের “মানবিক ও সামাজিক সংগঠন রক্তযোদ্ধা পার্বতীপুর” সমাজকল্যাণ সংগঠন এর উদ্যোগে দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে পার্বতীপুর উপজেলা শহরের গুলপাড়া এলাকায় সংগঠনের নিজস্ব কার্যালয়ে উপহার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ​

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,দিনাজপুর-৫ (পার্বতীপুর-ফুলবাড়ী) আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব এ জেড এম রেজওয়ানুল হক এমপি। প্রধান অতিথির বক্তব্যে তিনি সংগঠনের মানবিক কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং আগামীতে এই সংগঠনের সকল ভালো কাজের সাথে ব্যক্তিগতভাবে শরিক হওয়ার দৃঢ় প্রতিশ্রুতি ব্যক্ত করেন। ​সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক ও সভাপতি এরফান খান লাল এর সভাপতিত্বে অনুষ্ঠিত ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ​মনিহারী পট্টি ব্যবসায়ী সমিতির সভাপতি আশরাফুল আলম সরকার,বিশিষ্ট ধান ব্যবসায়ী আশরাফুল হক ও ইঞ্জিনিয়ার এ জেড এম আরিফুল হক রিয়েল।
পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন,সংগঠনের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম রিমন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category