• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

পার্বতীপুরে ধান ক্ষেত থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধার

দিনকাল বিডি / ২৫৩ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ১৫ নভেম্বর, ২০২২

এম এ আলম বাবলু,পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ

দিনাজপুরের পার্বতীপুরে ধান ক্ষেত থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে মডেল থানা পুলিশ। মঙ্গলবার (১৫ নভেম্বর) সকালে পার্বতীপুর কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানা (কেলোকা) সংলগ্ন রেল লাইনের পাশের ধান ক্ষেত থেকে মানিক নামে এক যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মৃতদেহ ময়না তদন্তের জন্য দিনাজপুর এম এ রহিম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

জানা গেছে, মঙ্গলবার সকালে এলাকাবাসী রেলওয়ে কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানার সামনের পার্বতীপুর-সৈয়দপুর রেলপথের পাশের ধান ক্ষেতে মৃতদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পার্বতীপুর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে এসে মানিক (৩৪) নামের এক যুবকের ক্ষত-বিক্ষত মৃতদেহ উদ্ধার করে। একই দিন উদ্ধারকৃত মৃতদেহ ময়না তদন্তের জন্য দিনাজপুর এম এ রহিম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।

জানা যায়,মানিক পাশ্ববর্তী সৈয়দপুর উপজেলার হাতিখানা এলাকার ইদ্রিস আলীর পুত্র। সে ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকুরি করতো এবং বিয়ে করতে ছুটিতে বাড়ি এসেছিল। তবে মৃত্যুর আসল কারণ জানা যায়নি।

যোগাযোগ করা হলে পার্বতীপুর মডেল থানার এসআই মোঃ মেহেদী হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,মৃত্যুর আসল কারন জানা যায়নি। মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category