• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন
শিরোনাম:
বরেন্দ্র অঞ্চলের সেচের বিদ্যুৎ আসবে সূর্য থেকে, বাড়তি বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে বাঘায় পদ্মায় ড্রেজার দিয়ে অবৈধ বালু উত্তোলন, এক লাখ টাকা জরিমানা রাজশাহীতে আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের অভিযান জোরদার নলডাঙ্গায় গোয়ালঘরে আগুন, পুড়েছে খড় ও পাট; ক্ষতি প্রায় ৩০-৩৫ হাজার টাকা রুয়েটের ভর্তি পরীক্ষা ২৮ জানুয়ারি, কেন্দ্র রুয়েট ও বুয়েট আত্রাই নদীর দুই পাড়ের মানুষের যাতায়াতে দুর্ভোগ প্রসাদপুর খেয়া ঘাটে সেতু নির্মাণ প্রকল্পের অনুমোদন নওগাঁর মান্দায় দু’টি খাল পুনঃখনন প্রকল্পে অনিয়মের অভিযোগে সংবাদ প্রকাশের পর সরেজমিন তদন্ত তদন্ত প্রতিবেদনে যমজ শিশু জন্মের তথ্য সঠিক নয় নওগাঁয় আলোচিত নবজাতক চুরির অভিযোগে নতুন মোড়, উদ্ধার শিশুর পরিচয় নিশ্চিত করতে হবে ডিএনএ পরীক্ষা নওগাঁর মহাদেবপুরে ধানক্ষেতে মিলল গরু ব্যবসায়ীর রক্তাক্ত মরদেহ নাটোরের গুরুদাসপুরে বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণ

পার্বতীপুরে নবাগত ইউএনও’কে ফুলের শুভেচ্ছা

দিনকাল বিডি / ১১০ Time View
প্রকাশঃ সোমবার, ১০ মার্চ, ২০২৫

এম এ আলম বাবলু,পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ

দিনাজপুরের পার্বতীপুরে নবাগত ইউএনও’কে বিভিন্ন মহল থেকে ফুলের শুভেচ্ছা জানানো অব্যাহত রয়েছে। রবিবার (৯ মার্চ) বিকেলে পার্বতীপুর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোঃ আহছান হাবিবের নেতৃত্বে একদল শিক্ষক ইউএনও মোঃ সাদ্দাম হোসেন এর দপ্তরে গিয়ে তাঁকে ফুলের শুভেচ্ছা জানান। এ ছাড়াও বিভিন্ন মহল থেকে তাঁকে ফুলের শুভেচ্ছা জানানো হচ্ছে।

জানা গেছে,পার্বতীপুর উপজেলার নতুন ইউএনও হিসেবে বুধবার (৫ মার্চ) যোগদান করেছেন মোঃ সাদ্দাম হোসেন। একই দিন তিনি ভারপ্রাপ্ত ইউএনও খালিদ বিন মনসুর (সহকারী কমিশনার ভূমি) এর কাছ থেকে দায়িত্ব ভার গ্রহণ করেন। তিনি ৩৬ তম বিসিএস (প্রশাসন) এর একজন চৌকস অফিসার। এর আগে তিনি নাটোর জেলা প্রশাসক এর কার্যালয়ে কর্মরত ছিলেন। তিনি রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার অধিবাসী।

জানা যায়,বুধবার বিকেলে নতুন ইউএনও যোগদানের পর পার্বতীপুর অফিসার্ ক্লাবের পক্ষ থেকে তাঁকে ফুল দিয়ে বরন করে নেওয়া হয়। এ ছাড়াও বিভিন্ন মহল থেকে তাঁকে ফুলের শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category