• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:১৫ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

পার্বতীপুরে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

দিনকাল বিডি ২৪ / ৩৮ Time View
প্রকাশঃ শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

এম এ আলম বাবলু,পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ

দিনাজপুরের পার্বতীপুরে বাড়ীর পাশের পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) দুপুরে পার্বতীপুর উপজেলার ১ নম্বর বেলাইচণ্ডী ইউনিয়নের জাকেরগঞ্জের জগন্নাথপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। মৃত দু’জন সম্পর্কে খালা ও ভাগ্নে।

পানিতে ডুবে মৃত শিশুরা হলো পার্বতীপুর উপজেলার ১ নম্বর বেলাইচন্ডী ইউনিয়নের জাকেরগঞ্জের জগন্নাথপুর গ্রামের রানা বাবুর ছেলে সালমান রহমান (৩) এবং শহিদুল হকের মেয়ে ইশরাত জাহান ইভা (৭)।

জানা গেছে, শুক্রবার দুপুরে বাড়ীর পাশের পুকুরে খেলছিল সালমান ও ইভা। এক পর্যায়ে হঠাৎ করে শিশু সালমান পুকুরের পানিতে পড়ে যায়। তাকে বাঁচাতে ইভা পুকুরে নামলে দুজনই পানিতে ডুবে যায়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

এ মর্মান্তিক ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। খবর পেয়ে পার্বতীপুর মডেল থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে বলে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category