• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

পার্বতীপুরে পৃথক পৃথক অভিযানে ৮ আসামি গ্রেপ্তার

দিনকাল বিডি ২৪ / ৬২ Time View
প্রকাশঃ শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬

এম এ আলম বাবলু,পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ

দিনাজপুরের পার্বতীপুরে পৃথক পৃথক অভিযানে ৮ আসামি কে প্রেপ্তার করেছে পার্বতীপুর মডেল থানা পুলিশ। শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুরে গ্রেপ্তারকৃতদের দিনাজপুর জেলা আদালতে পাঠানো হয়েছে।

জানা গেছে, দিনাজপুরের পার্বতীপুরে পৃথক পৃথক অভিযানে আদালতের ওয়ারেন্টভুক্ত পাঁচ আসামী ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের নিয়মিত মামলার তিন আসামিকে গ্রেপ্তার করেছে মডেল থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, বিভিন্ন মামলায় আদালতের জারি করা ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেপ্তারে অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন-আসিয়া বেগম (৪০), মহিবুল ইসলাম (৪৩), জাকির হোসেন (৩৮), গোফ সামাদ আলী (৪৫) ও সাইদুল হক (৩৪)।

এদিকে মাদকদ্রব্য সংক্রান্ত নিয়মিত মামলায় পৃথক অভিযান চালিয়ে আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন-আব্দুস সালাম (১৮), আশরাফুল ইসলাম (৩৪) ও মনজুরুল ইসলাম (৪০)।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আদালতের ওয়ারেন্ট ও মাদকদ্রব্য সংক্রান্ত নিয়মিত মামলা রয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে ৮ জনকেই দিনাজপুর জেলা আদালতে পাঠানো হয়েছে।

পার্বতীপুর মডেল থানা পুলিশ জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদকসহ বিভিন্ন অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category