• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

পার্বতীপুরে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন স্বাস্থ্য সেবা কেন্দ্রের কম্বল বিতরণ ও চিকিৎসা সেবা প্রদান

দিনকাল বিডি / ১৫১ Time View
প্রকাশঃ শনিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৩

এম এ আলম বাবলু,পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ

প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন স্বাস্থ্য সেবা কেন্দ্রের সহায়তায় এবারের শীতে শুক্রবার (১৭ফেব্রুয়ারি) দিনাজপুরের পার্বতীপুর উপজেলার ৬ নম্বর মোমিনপুর ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চল চন্দ্রপুর গুচ্ছগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে হিন্দু, মুসলিম ও আদিবাসী অসহায়-দরিদ্র-দুঃস্থ ৫ শ’ জনের মাঝে কম্বল এবং প্রায় ৬ শ’ জনকে চিকিৎসা ব্যবস্থা ও ফ্রি ঔষধ প্রদান করা হয়েছে।

প্রকৃতি ও জীবন স্বাস্থ্য ফাউন্ডেশন সেবা কেন্দ্রের ভাইস প্রেসিডেন্ট (সি,বি,আর) এরিয়া ইনর্চাজ ডাঃ মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বতীপুর উপজেলার ৬ নম্বর মোমিনপুর ইউনিয়ন এর সাবেক চেয়ারম্যান মোঃ আব্দুল ওহাব মন্ডল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন সেবা কেন্দ্র দিনাজপুর জেলা কমিটির সভাপতি শহিদুর রহমান মোহন পাটোয়ারী ও সহ-সভাপতি শামিম শেখ।

কম্বল বিতরণী অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রকৃতি সুস্থভাবে ধারণ, দেশের উন্নয়ন, বাস্তবায়ন ও মানবতার সেবায় নিরালস ভাবে কাজ করে যাচ্ছে চ্যানেল আই’য়ের প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের স্বাস্থ্য সেবা কেন্দ্র। একইভাবে বিত্তবান ব্যক্তি ও সামাজিক সংগঠনগুলোকে এগিয়ে এসে কাজ করলে দেশ এগিয়ে যাবে। অনেকের দুঃখ-দূর্দশা লাঘব হবে। তাই, ধনার্ঢ্য ব্যক্তি ও সামাজিক প্রতিষ্ঠানকে যথাসাধ্য এগিয়ে আসা প্রয়োজন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category