• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

পার্বতীপুরে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

দিনকাল বিডি ২৪ / ১০৪৮ Time View
প্রকাশঃ বুধবার, ২৮ মে, ২০২৫

এম এ আলম বাবলু,পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ

দিনাজপুরের পার্বতীপুরে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ মে) বিকেলে পার্বতীপুর পৌর স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হয়।

পার্বতীপুর ফুটবল একাডেমি আয়োজিত উদ্বোধনী ফুটবল ম্যাচে অংশ গ্রহণ করে সাগর একাডেমী চিরিরবন্দর বনাম ফ্রেন্ডস একাডেমী বাগেরহাট জেলা দল। খেলাটি ১-১ গোলে ড্র হয়।

উদ্বোধনী ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,পার্বতীপুর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও সাবেক পৌর মেয়র এ জেড এম মেনহাজুল হক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহবায়ক আতিকুর রহমান স্বপন,পৌর যুবদলের আহবায়ক রবিউল ইসলাম বাবু,উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক হান্নান মাশরাফি প্রিন্স, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শরিফুল ইসলাম বাবু, ইঞ্জিনিয়ার এ জেড এম আরিফুল হক রিয়েল,পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক এজাজুল হক,পৌর যুবদলের যুগ্ন আহবায়ক মোমিনুল ইসলাম মোমিন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ইফতেখার আহমেদ রিগেন,যুগ্ন আহবায়ক সাইফুল ইসলাম,স্বেচ্ছাসেবক দলের পৌর সদস্য সচিব এমারত হোসেন প্রমূখ।

ম্যাচ পরিচালনা করেন আলমগীর হোসেন। সহকারী হিসেবে ছিলেন, সাগর ও সুজন। ধারাভাষ্যকার হিসেবে উপস্থিত ছিলেন,খাইরুল আলম লিটন।
আগামী শুক্রবার ৩০মে পার্বতীপুর ষ্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে অংশ গ্রহণ করবে,পার্বতীপুর ফুটবল একাডেমী বনাম ফ্রেন্ডস একাডেমী বাগেরহাট বলে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category