• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

পার্বতীপুরে বিকল্প কর্মসংস্হান ও পুনর্বাসন কর্মসূচীর আওতায় ভিক্ষুক পুনর্বাসিত

দিনকাল বিডি ২৪ / ১১৭ Time View
প্রকাশঃ শুক্রবার, ১৪ জুন, ২০২৪

এম এ আলম বাবলু,পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ

দিনাজপুরের পার্বতীপুরে বিকল্প কর্মসংস্হান ও পুনর্বাসন কর্মসূচীর আওতায় আরো দুই জন ভিক্ষুককে পুনর্বাসিত করা হয়েছে। সমাজসেবা অধিদপ্তর থেকে এই দুই জন ভিক্ষুককে মালামালসহ মনোহারি টিনের দোকান ঘর দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৩ জুন) দুপুরে পার্বতীপুর উপজেলা সমাজসেবা অধিদপ্তর কার্যালয় চত্বরে ভিক্ষুক পুর্নবাসন কর্মসূচির আওতায় উপজেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে দুই জন ভিক্ষুককে মালামাল সহ দোকান ঘর দেয়া হয়।

ভিক্ষুক পুনর্বাসন অনুষ্ঠানে অতিথি উপস্থিত ছিলেন পার্বতীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব হাফিজুল ইসলাম প্রামাণিক,উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা খাতুন,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোঃ আমজাদ হোসেন,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আমিরুল মোমিনিন মোমিন এবং মহিলা ভাইস চেয়ারম্যান রুকশানা বারী রুকু। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা তাপস রায়।

মালামালসহ দোকান ঘর পেয়েছেন উপজেলার চন্ডিপুর ইউনিয়নের উত্তর সালন্দার পোদ্দার পাড়া গ্রামের সমবারুর স্ত্রী কল্যাণী রায় ও
পার্বতীপুর পৌরসভার বাবু পাড়ার মোঃ আনছার আলী। এই দুই জন ভিক্ষুককে ৫৩,৫০০ টাকা মূল্যের প্রতিটি দোকান ঘর সহ মালামাল দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category