• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

পার্বতীপুরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সিলিং ফ্যান সরবরাহ

দিনকাল বিডি / ২০৩ Time View
প্রকাশঃ শুক্রবার, ৭ অক্টোবর, ২০২২

এম এ আলম বাবলু, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ

দিনাজপুরের পার্বতীপুরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সিলিং ফ্যান সরবরাহ করা হয়েছে। এ উপলক্ষে শুক্রবার (৭ অক্টোবর) সকাল ১১টায় পার্বতীপুর উপজেলা হলরুমে উপজেলা প্রশাসন এক অনুষ্ঠানের আয়োজন করে। উপজেলা পরিচালনা ও উন্নয়ন প্রকল্পের আওতায় স্থানীয় সরকার ও জাইকার সহযোগিতায় পার্বতীপুরের ৩৩ টি শিক্ষা প্রতিষ্ঠানে ৩০২ টি সিলিং ফ্যান সরবরাহ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সেগুলো বিতরণ করেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এডভোকেট মোস্তাফিজুর রহমান ফিজার এমপি, সাবেক মন্ত্রী ও সভাপতি, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি এবং সভাপতি বাংলাদেশ আওয়ামীলীগ, দিনাজপুর জেলা শাখা।

এ সময় অন্যন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন পার্বতীপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি আলহাজ্ব হাফিজুল ইসলাম প্রামানিক, উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ইসমাঈল, উপজেলা ভাইস চেয়ারম্যান আমিরুল মোমেনিন মোমিন, উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক মোঃ আমজাদ হোসেন, জাইকার পার্বতীপুর উপজেলা ফ্যাসিলিটেটর মোঃ আখতার হোসেন সহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category