• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

পার্বতীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

দিনকাল বিডি ২৪ / ১১৬ Time View
প্রকাশঃ শনিবার, ৯ মে, ২০২৬

এম এ আলম বাবলু,পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ

দিনাজপুরের পার্বতীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫ তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের করা হয়। শুক্রবার (৮ মে) সন্ধ্যায় পার্বতীপুর উপজেলা শিল্পকলা একাডেমি ও প্রগতি সংঘ পৃথক পৃথক অনুষ্ঠানের আয়োজন করে।

২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ,শুক্রবার, সন্ধ্যায় প্রগতি সংঘের আয়োজনে বিশ্ব কবি,কবি গুরু রবিন্দ্রনাথ ঠাকুরের ১৬৫ তম জন্ম জয়ন্তী উপলক্ষে আলোচনা ও রবিন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী গান নিয়ে অনুষ্ঠিত হয় সংগীত সন্ধ্যা। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন প্রদীপ দত্ত,সাবেক সভাপতি, প্রগতি সংঘ। আনোয়ারুল হক,সভাপতি প্রগতি সংঘ। আলোচনা সভা সঞ্চলনা করেন আমজাদ হোসেন, সাধারণ সম্পাদক, প্রগতি সংঘ। পার্বতীপুরের রবীন্দ্র সংগীত শিল্পীদের পরিবেশনায় গান,কবিতা ও নৃত্যনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সংগীত সন্ধ্যা সঞ্চালনায় ছিলেন শ্রেষ্ঠা দাস। যন্ত্রসংগীতে ছিলেন জলিল,সোহান,আব্দুর রহমান,নিপুন ও রনি। সংগীত সন্ধ্যা সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বিজয় কুুমার দাস।

পার্বতীপুর উপজেলা শিল্পকলা একাডেমির আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাদ্দাম হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা তাপস রায়। সংগীত পরিচালনা করেন সনজিত রায়,ওহেদুল ইসলাম ও বকুল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category