• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

পার্বতীপুরে মহান শহীদ দিবস উপলক্ষে ক্বেরাত ও ইসলামী সংগীত প্রতিযোগিতা অনুষ্ঠিত

দিনকাল বিডি / ১৫৪ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৩

এম এ আলম বাবলু,পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ

দিনাজপুরের পার্বতীপুরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শহীদদের স্মরণে দোয়া মাহফিল ক্বেরাত ও ইসলামী সংগীত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ফেব্রুয়ারী) সকালে পার্বতীপুর (ক্যানেল) সংলগ্ন তাহসিনুল কোরআন একাডেমী’র আয়োজনে তাহসিনুল একাডেমীর প্রাঙ্গণে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে তাহসিনুল কোরআন একাডেমী’র শিক্ষার্থীরা অংশ নেন।

তাহসিন আহম্মেদ পলাশ এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
দিনাজপুর জেলা আওয়ামীলীগ এর সভাপতি ও দিনাজপুর-৫ আসনের সংসদ সদস্য সাবেক মন্ত্রী বীরমুক্তিযোদ্ধা এড.মোস্তাফিজুর রহমান (ফিজার)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
পার্বতীপুর উপজেলা আওয়ামীলীগ এর সভাপতি ও পার্বতীপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান
আলহাজ্ব হাফিজুল ইসলাম প্রামাণিক,পার্বতীপুর উপজেলা আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক ও পার্বতীপুর পৌরসভার মেয়র আমজাদ হোসেন এবং পার্বতীপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও পার্বতীপুর উপজেলা আওয়ামীলীগ এর সাংগঠনিক সম্পাদক আমিরুল মোমিনীন মোমিন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন তাহসিনুল কোরআন একাডেমীর শিক্ষিক মওলানা সাদ্দাম হোসেন।

ইসলামী সংগীত ও ক্বেরাত প্রতিযোগিতা শেষে
বিজয়ীদের হাতে আকর্ষণীয় পুরস্কার তুলে দেয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category