• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

পার্বতীপুরে মাধ্যমিক বিদ্যালয়গামী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ

দিনকাল বিডি ২৪ / ১১৯ Time View
প্রকাশঃ শনিবার, ৩০ মার্চ, ২০২৪

এম এ আলম বাবলু,পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের পার্বতীপুর উপজেলার মাধ্যমিক বিদ্যালয়গামী শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে ২০২৩-২০২৪ অর্থ বছরে এডিপি উন্নয়ন খাত হতে উপজেলায় মাধ্যমিক বিদ্যালয়গামী ৩৫ টি শিক্ষা প্রতিষ্ঠানের দরিদ্র মেধাবী ছাত্রীদের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৮ মার্চ) দুপুরে উপজেলা ক্যাম্পাসে এই বাইসাইকেল বিতরন করা হয়। এর প্রাক্কলিত মূল্য তিন লাখ পঞ্চাশ হাজার টাকা।

পার্বতীপুর উপজেলা পরিষদ আয়োজিত বাইসাইকেল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব হাফিজুল ইসলাম প্রামানিক। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা খাতুন।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ আমিরুল মোমিনীন মোমিন,মহিলা ভাইস চেয়ারম্যান রুকশানা বারী রুকু,উপজেলা প্রকৌশলী আহসান হাবিব,বেলাইচন্ডি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কৃষিবীদ নূর মোহাম্মদ রাজা প্রমূখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category