• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

পার্বতীপুরে মে দিবস পালিত

দিনকাল বিডি ২৪ / ১৪০ Time View
প্রকাশঃ বুধবার, ১ মে, ২০২৪

এম এ আলম বাবলু,পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের পার্বতীপুরে নানা আয়োজনের মধ্যে দিয়ে মহান মে দিবস পালিত হয়েছে। “মালিক শ্রমিক ঐক্য গড়ি, উন্নয়নের শপথ করি” এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে বিশ্বের শ্রমজীবী মানুষের সাথে একাত্মতা জানিয়ে বুধবার (১ মে) দিনাজপুরের পার্বতীপুরে সারাদেশের ন্যয় পালিত হয়েছে মহান মে দিবস

দিনাজপুর জেলার রেলওয়ে জংশন খ্যাত উপজেলা পার্বতীপুরে দিবসটি পালন উপলক্ষে ছিলো নানা আয়োজন। সকালে পৌরসভার কেন্দ্রীয় বাস টার্মিনাল চত্বরে রংপুর বিভাগীয় ট্যাংলরী শ্রমিক ইউনিয়ন,মটর শ্রমিক ইউনিয়ন ও দিনাজপুর জেলা রেষ্টুরেন্ট ও শ্রমিক ইউনিয়ন নিজ নিজ উদ্যোগে সমাবেশ ও শোভাযাত্রার আয়োজন করে।

পার্বতীপুর উপজেলায় ৩ টি শ্রমিক সংগঠনের শোভাযাত্রায় অংশ গ্রহণের মাধ্যমে রংপুর বিভাগীয় ট্যাংলরী ইউনিয়ন এর সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব হাফিজুল ইসলাম প্রামানিক, সহ সভাপতি শ্রী রামু রায় চুলাই এবং সাধারন সম্পাদক মো: ফজলুল হক ভূঁইয়া এর নেতৃত্বে শোভাযাত্রায় শ্রমিকেরা অংশ গ্রহন করেন।

এদিকে স্হানীয় মটর শ্রমিক ইউনিয়ন সভাপতি সাদিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক বাবুল আক্তার বাবুর নেতৃত্বে একটি শোভাযাত্রা বের হয়। শেষে দিনাজপুর জেলা ও রেষ্টুরেন্ট শ্রমিক ইউনিয়ন এর উপদেষ্টা শফিকুর রায়হান নেতা ও হোটেল শ্রমিকের সভাপতি জতিষ চন্দ্র রায় এর নেতৃত্বে রেলী ও সভা অনুষ্ঠিত হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category