• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

পার্বতীপুরে যুদ্ধাহত মঞ্জুরুল ইসলাম ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

এম এ আলম বাবলু / ১৩৫ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫

এম এ আলম বাবলু,পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ

দিনাজপুরের পার্বতীপুরে যুদ্ধাহত মঞ্জুরুল ইসলাম ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। পৌর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক মিজানুর রহমান সিয়ামের প্রধান পৃষ্ঠপোষকতায় ও হাসান সাইকেল ষ্টোরের সৌজন্যে এবং হুগলীপাড়া ক্রিকেটার্সের আয়োজনে বুধবার (৫ ফেব্রুয়ারী) দুপুরে পার্বতীপুর উপজেলার রামপুর ইউনিয়নের নর্থ ইয়ার্ড হুগলীপাড়া মাঠে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়।

খেলায় উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক ও জেলা যুবদলের সদস্য মমিনুল ইসলাম (ডাক্তার) এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,আফসিন ট্রেডার্সের সত্ত্বাধিকারী আব্দুল্লাহ সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,পৌর যুবদলের আহবায়ক রবিউল ইসলাম বাবু,উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক হান্নান আশরাফি প্রিন্স,রামপুর ইউনিয়ন যুবদল সভাপতি মশিউর রহমান প্রমুখ।
ফাইনাল খেলায় মুখোমুখি হয় পার্বতীপুর উপজেলার এবিএল ইলেকট্রনিক ও বর্ষা ট্রেডার্স। খেলায় এবিএল ইলেকট্রনিক্স ১২৮ রানে জয়লাভ করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। বিজয়ী দলের আশরাফুল ম্যান অব দ্যা ম্যাচ ও বিক্রম টুর্নামেন্টের সেরা খেলোয়াড়,সেরা বোলার ও সর্বোচ্চ উইকেট শিকারী বোলার হিসেবে নির্বাচিত হন।

রাউন্ড-রবিন লীগ ভিত্তিক এই টুর্নামেন্টটিতে উপজেলার মোট ৮ টি দল অংশগ্রহণ করে এবং ফাইনাল ম্যাচটি পরিচালনা করেন দুই অভিজ্ঞ অ্যাম্পায়ার নাসিম ও বিশাল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category