• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

পার্বতীপুরে রংপুর বিভাগীয় ট্যাংকলরী শ্রমিক ইউনিয়ন নির্বাচনের ৫৬ প্রার্থীর মনোনয়ন ফরম দাখিল

দিনকাল বিডি ২৪ / ১৩২ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২৫

এম এ আলম বাবলু,পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ

দিনাজপুরের পার্বতীপুরে রংপুর বিভাগীয় ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচনে ৫৬ টি মনোনয়ন ফরম এর মধ্যে ৫২ টি মনোনয়ন পত্র দাখিল হয়েছে। বৃহস্পতিবার (৩০ জানুয়ারী) সকাল ৮ থেকে বিকেল ৫ টা পর্যন্ত প্রার্থীরা পার্বতীপুর বিভাগীয় ট্যাংকলরী শ্রমিক ইউনিয়ন শাখার প্রধান কার্যালয়ে এ মনোনয়ন পত্র দাখিল করেন।

বিভাগীয় ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের প্রধান কার্যালয়ে নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নির্বাচন কমিশনার ও পৌর সাবেক প্যানেল মেয়র মঞ্জুরুল আজিজ পলাশ বলেন,সভাপতি পদে ৪ জন, সহ-সভাপতি পদে ৩ জন, সাধারন সম্পাদক পদে ৫ জন, যুগ্ম সাধারন সম্পাদক পদে ৭ জন,অর্থ সম্পাদক পদে ৪ জন, দপ্তর সম্পাদক পদে ৪,সাংগঠনিক সম্পাদক পদে ৩ জন, সড়ক সম্পাদক পদে ৪ জন,প্রচার সম্পাদক পদে ৩ জন,শিল্প সমাজ কল্যান সম্পাদক পদে ৫ জন এবং কার্যনিবাহী সদস্য পদে ১১ জন সদস্য তাদের মনোনয়ন ফরম গ্রহন করেছিলেন । বিভিন্ন পদে ৫৬ জন মনোনয়নপত্র ক্রয় করে শেষ দিনে ৫২ টি মনোনয়নপত্র দাখিল করেছেন।

৮ ফ্রেবুয়ারী চুড়ান্ত প্রার্থীতা বাছাই ও প্রতিক বরাদ্দ এবং আগামী ২২ ফেব্রুয়ারি সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে এবং একই দিনে ফলাফল ঘোষনা করা হবে জাসিয়েছেন নির্বাচন কর্তৃপক্ষ।

মনোনয়ন ফরম দাখিলের শেষ দিনে উপস্থিত ছিলেন নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সাবেক প্যানেল মেয়র মঞ্জুরুল আজিজ পলাশ, অবসরপ্রাপ্ত অধ্যাপক গোলাম মোস্তফা, আনোয়ার হোসেন, মিজানুর রহমান শামসুল ও তানভীর আহমেদ সহ পুর্বের ট্যাংলরী কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক সহ অন্যন্য নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category