• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

পার্বতীপুরে রক্তযোদ্ধাদের নতুন সদস্য সংগ্রহ শুরু

এম এ আলম বাবলু / ৯৬ Time View
প্রকাশঃ সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৫

এম এ আলম বাবলু,পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ

দিনাজপুরের পার্বতীপুরে রক্তযোদ্ধা পার্বতীপুর কেন্দ্রীয় কমিটির আওতায় নতুন সদস্য সংগ্রহ শুরু হয়েছে। আজ সোমবার (১০ ফেব্রুয়ারী) থেকে এই সংগঠনের সদস্য সংগ্রহ শুরু করা হয়েছে এবং ২৫ ফেব্রুয়ারী পর্যন্ত এই কার্যক্রম চলবে।

জানা গেছে,পার্বতীপুর উপজেলা শহরে প্রতিষ্ঠিত ” রক্তযোদ্ধা পার্বতীপুর “একটি সামাজিক সংগঠন। বিগত ২০২০ সাল থেকে,পার্বতীপুর সহ গোটা বাংলাদেশের সামাজিক কাজ করার লক্ষ্যে এগিয়ে যাচ্ছে সংগঠনটি। সংগঠনের কাজ কে গতিশীল করা এবং সামাজিক কাজ কে আরো প্রসারিত করার লক্ষ্যে সদস্য সংগ্রহ শুরু করা হয়েছে। যারা স্বেচ্ছায় মানবিক ও সামাজিক কাজ করতে চান বা আগ্রহী তাদেরকে সদস্য করা হচ্ছে। স্হায়ী ও অস্থায়ী এই দুই ক্যাটাগরিতে সদস্য নেওয়া হচ্ছে। এখানকার স্হায়ী সদস্যদের যে কোন পদের বিপরীতে, নিয়মিত মাসিক অনুদান পরিশোধ করতে হয়। এই সংগঠনের সদস্যদের মূল কাজ হলো
মুমূর্ষু রোগীকে নিজে রক্তদান করা এবং নিজের অবস্থান থেকে রক্ত সংগ্রহ করে দেয়া।

রক্তযোদ্ধা পার্বতীপুর সংগঠনটি,নিজস্ব ফান্ড দ্বারা পরিচালিত হয়ে আসছে ৫ বছর ধরে। আগামীতেও এ ভাবেই পরিচালিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সিরাজুল ইসলাম, রিমন,সাধারণ সম্পাদক কেন্দ্রীয় কমিটি ও এরফার খান লাল সভাপতি রক্তযোদ্ধা পার্বতীপুর সমাজ কল্যাণ সংগঠন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category