• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

পার্বতীপুরে শহীদ জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডের তৃতীয় খেলা অনুষ্ঠিত

দিনকাল বিডি ২৪ / ১৩৬ Time View
প্রকাশঃ রবিবার, ১২ জানুয়ারী, ২০২৫

এম এ আলম বাবলু,পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ

দিনাজপুরের পার্বতীপুর উপজেলার বেলাইচন্ডি ইয়ং সোসাইটি আয়োজিত শহীদ জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ৮ম আসরের প্রথম রাউন্ডের তৃতীয় খেলা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১০ জানুয়ারি ) বিকালে বেলাইচন্ডি বাসস্ট্যান্ড সংলগ্ন মনপুরা ফুটবল মাঠে খেলাটি অনুষ্ঠিত হয়।

বেলাইচন্ডি ইয়ং সোসাইটির ভারপ্রাপ্ত সভাপতি জাহাঙ্গীর আলম এর সভাপতিত্বে খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বতীপুর উপজেলার রামপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন সাদো।
পরিচালনায় ছিলেন উপজেলা বিএনপি’র বৈদেশিক কল্যাণ সম্পাদক ও বেলাইচন্ডী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব হানিফ উদ্দিন প্রামানিক।
খেলায় মুখোমুখি হয় কিশোর ফুটবল একাডেমী রাজশাহী বনাম সবুজ সংঘ ইয়ং স্টার ক্লাব সিরাজগঞ্জ। ২-০ গোলে কিশোর ফুটবল একাডেমী রাজশাহীকে পরাজিত করে বিজয়ী হোন সবুজ সংঘ ইয়ং স্টার ক্লাব সিরাজগঞ্জ।খেলায় ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হোন সবুজ সংঘ ইয়ং স্টার ক্লাবের মাইনুল ইসলাম।

খেলায় বিপুল সংখ্যক দর্শক সমাগমে পুরো মাঠ ভরে যায়। খেলার সার্বিক ধারা বর্ণনায় ছিলেন, স্বনামধন্য টিভি ক্রীড়া ধারাভাষ্যকার খোরশেদ রায়হান ও বিশিষ্ট ক্রীড়া ধারাভাষ্যকার তাইফুল ইসলাম তপু। খেলায় প্রধান রেফারীর দায়িত্ব পালন করেন আজিজুল হক তুষার ও তার সহকারী দু’জন ছিলেন, ফজলুল হক ও ইমামুল হক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category