• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

পার্বতীপুরে হরিবাসর অনুষ্ঠিত

দিনকাল বিডি ২৪ / ১৩৩ Time View
প্রকাশঃ শনিবার, ৪ এপ্রিল, ২০২৬

এম এ আলম বাবলু,পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ

দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার ২ নম্বর মন্মথপুর ইউনিয়নের পূর্বদেউল মাস্টারপাড়া হরিমন্দির প্রাঙ্গনে এক ধর্মীয় আয়োজনে “হরিবাসর” অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩ এপ্রিল) এই হরিবাসর অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার এ জেড এম আরিফুল হক রিয়েল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ দিনাজপুর জেলা শাখার আহ্বায়ক মাহফিজুল ইসলাম মাসুম। এছাড়াও উপস্থিত ছিলেন আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ পার্বতীপুর উপজেলা শাখার আহ্বায়ক ওহেদুল হক।

অনুষ্ঠানে পার্বতীপুর উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দও অংশগ্রহণ করেন। হরিবাসর উপলক্ষে এলাকায় ধর্মীয় ও উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়, যেখানে ভক্তরা ভক্তিমূলক সংগীত, প্রার্থনা ও বিভিন্ন ধর্মীয় কার্যক্রমে অংশ নেন।

আয়োজকরা জানান, ধর্মীয় সম্প্রীতি ও সামাজিক বন্ধন দৃঢ় করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অনুষ্ঠানের শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category