• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন
শিরোনাম:
বরেন্দ্র অঞ্চলের সেচের বিদ্যুৎ আসবে সূর্য থেকে, বাড়তি বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে বাঘায় পদ্মায় ড্রেজার দিয়ে অবৈধ বালু উত্তোলন, এক লাখ টাকা জরিমানা রাজশাহীতে আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের অভিযান জোরদার নলডাঙ্গায় গোয়ালঘরে আগুন, পুড়েছে খড় ও পাট; ক্ষতি প্রায় ৩০-৩৫ হাজার টাকা রুয়েটের ভর্তি পরীক্ষা ২৮ জানুয়ারি, কেন্দ্র রুয়েট ও বুয়েট আত্রাই নদীর দুই পাড়ের মানুষের যাতায়াতে দুর্ভোগ প্রসাদপুর খেয়া ঘাটে সেতু নির্মাণ প্রকল্পের অনুমোদন নওগাঁর মান্দায় দু’টি খাল পুনঃখনন প্রকল্পে অনিয়মের অভিযোগে সংবাদ প্রকাশের পর সরেজমিন তদন্ত তদন্ত প্রতিবেদনে যমজ শিশু জন্মের তথ্য সঠিক নয় নওগাঁয় আলোচিত নবজাতক চুরির অভিযোগে নতুন মোড়, উদ্ধার শিশুর পরিচয় নিশ্চিত করতে হবে ডিএনএ পরীক্ষা নওগাঁর মহাদেবপুরে ধানক্ষেতে মিলল গরু ব্যবসায়ীর রক্তাক্ত মরদেহ নাটোরের গুরুদাসপুরে বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণ

পার্বতীপুর উপজেলা যুব ফোরামের সভাপতি এরফান খান লাল বিশেষ অ্যাওয়ার্ডে ভূষিত

দিনকাল বিডি / ১৬৪ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫

এম এ আলম বাবলু,পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ

আন্তর্জাতিক সেচ্ছাসেবী সংগঠন ভিএসও রংপুর বিভাগের ভিএসও বাংলাদেশ যুব ফোরামের আয়োজনে স্বেচ্ছাসেবক অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে দিনাজপুরের পার্বতীপুর উপজেলার যুব ফোরামের সভাপতি এরফান খান লাল বিশেষ অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছে।

রংপুরে ভিএসও বাংলাদেশের সহযোগীতায় জাতীয় যুব ফোরাম রংপুর বিভাগের আয়োজনে ২০২৪ সালের সেরা স্বেচ্ছাসেবক অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১ টায় রংপুর পর্যটন মোটেলের সেমিনার কক্ষে এ অ্যাওয়ার্ড প্রদানের আয়োজন করা হয়।

ভিএসও এর প্রজেক্ট ম্যানেজার শফিকুর রহমানের সভাপতিত্বে এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার রংপুর বিভাগের পরিচালক আবু জাফর।
বিশেষ অতিথি ছিলেন,রংপুর বিভাগীয় সমাজসেবা অফিসের পরিচালক জিলুফা সুলতানা,মাধ্যমিক ও উচ্চ শিক্ষা রংপুর অঞ্চলের পরিচালক আমির আলী, যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুর রউফ।

বিভাগীয় ও জেলা পর্যায়ে শ্রেষ্ঠ সংগঠকদের অ্যাওয়ার্ড ও বেষ্ট ভলান্টিয়ার অ্যাওয়ার্ড প্রাপ্তদের হাতে ক্রেষ্ট ও সার্টিফিকেট তুলে দেন অনুষ্ঠানের অতিথিগন। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপস্থাপিকা ও কুড়িগ্রাম জেলা যুব ফোরাম সংগঠনের প্রিয় মুখ অনন্যা খাতুন।
অনুষ্ঠানে দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার যুব ফোরামের সভাপতি এরফান খান লাল বিশেষ অ্যাওয়ার্ডে ভূষিত হন।

রংপুর বিভাগের বিভিন্ন প্রান্ত থেকে আগত স্বেচ্ছাসেবকগণের উপস্থিতিতে অনুষ্ঠানটি জাঁকজমকপূর্ণ ও সাফল্যমন্ডিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category