• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম:
বরেন্দ্র অঞ্চলের সেচের বিদ্যুৎ আসবে সূর্য থেকে, বাড়তি বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে বাঘায় পদ্মায় ড্রেজার দিয়ে অবৈধ বালু উত্তোলন, এক লাখ টাকা জরিমানা রাজশাহীতে আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের অভিযান জোরদার নলডাঙ্গায় গোয়ালঘরে আগুন, পুড়েছে খড় ও পাট; ক্ষতি প্রায় ৩০-৩৫ হাজার টাকা রুয়েটের ভর্তি পরীক্ষা ২৮ জানুয়ারি, কেন্দ্র রুয়েট ও বুয়েট আত্রাই নদীর দুই পাড়ের মানুষের যাতায়াতে দুর্ভোগ প্রসাদপুর খেয়া ঘাটে সেতু নির্মাণ প্রকল্পের অনুমোদন নওগাঁর মান্দায় দু’টি খাল পুনঃখনন প্রকল্পে অনিয়মের অভিযোগে সংবাদ প্রকাশের পর সরেজমিন তদন্ত তদন্ত প্রতিবেদনে যমজ শিশু জন্মের তথ্য সঠিক নয় নওগাঁয় আলোচিত নবজাতক চুরির অভিযোগে নতুন মোড়, উদ্ধার শিশুর পরিচয় নিশ্চিত করতে হবে ডিএনএ পরীক্ষা নওগাঁর মহাদেবপুরে ধানক্ষেতে মিলল গরু ব্যবসায়ীর রক্তাক্ত মরদেহ নাটোরের গুরুদাসপুরে বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণ

পার্বতীপুর পৌরসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে জেলা প্রশাসনের মতবিনিময় সভা

দিনকাল বিডি / ২২৪ Time View
প্রকাশঃ বুধবার, ১৯ অক্টোবর, ২০২২

এম এ আলম বাবলু,পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ

দিনাজপুরের পার্বতীপুর পৌরসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে জেলা প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ অক্টোবর) বিকেল ৫ টায় পার্বতীপুর উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

জানা গেছে,দিনাজপুরের পার্বতীপুর পৌরসভা নির্বাচনে পার্বতীপুর উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ অক্টোবর) বিকেল ৫ টায় উপজেলা পরিষদের মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সিনিয়র জেলা নির্বাচন অফিসার শাহিনুর ইসলাম প্রামানিকের সভাপতিত্বে ও পার্বতীপুর বরেন্দ্র কর্মকর্তা বাসুদেব দে’র সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, দিনাজপুর জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী, দিনাজপুর জেলা পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ, উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ ইসমাঈল ও উপজেলা নির্বাচন অফিসার মোঃ রেজাউল করিম।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রীতম সাহা, এডিশনাল এসপি (ফুলবাড়ি সার্কেল) আসলাম উদ্দীন, পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল হাসনাত,রেলওয়ে থানার অফিসার ইনচার্জ এ কে এম নুরুল ইসলাম প্রমুখ।

দিনাজপুর জেলা প্রশাসক ও পুলিশ সুপার বলেন, অবাধ নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনে আমরা বদ্ধ পরিকর। এসময় প্রতিদ্বন্দ্বী মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত ওয়ার্ডের নারী প্রার্থীরা তাদের বিভিন্ন মতামত ও অভিযোগ কর্তা ব্যক্তিদের কাছে তুলে ধরেন। দুই মেয়র প্রার্থীও তাদের আশঙ্কার কথা জানান, নৌকা মার্কার মেয়র প্রার্থী মোঃ আমজাদ হোসেন নির্বাচনে কালো টাকা ছড়ানোর আশঙ্কা প্রকাশ করেন এবং স্বতন্ত্র প্রার্থী মেনহাজুল হক (নারিকেল গাছ) ১৩ টি কেন্দ্রকেই ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করে এ গুলোতে আইন-শৃঙ্খলা বাহিনীর সার্বিক নিরাপত্তা কামনা করেন।

উল্লেখ্য,আগামী ২ রা নভেম্বর অনুষ্ঠিত হবে পার্বতীপুর পৌরসভার নির্বাচন। এই নির্বাচনে পৌরসভার ৯ টি ওয়ার্ডে ৩৩ হাজার ৩৯৯ জন ভোটার তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category