• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

পার্বতীপুর সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষের অপসারণের দাবীতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল

দিনকাল বিডি ২৪ / ১৫৪ Time View
প্রকাশঃ রবিবার, ১৮ আগস্ট, ২০২৪

এম এ আলম বাবলু,পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের পার্বতীপুর সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষের অপসারণের দাবীতে কলেজ প্রাঙ্গণে শিক্ষক ও সাধারণ ছাত্র/ছাত্রীদের সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৮ আগষ্ট) দুপুরে এই সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
জানা গেছে,পার্বতীপুর সরকারি ডিগ্রি কলেজে প্রায় দুই বছর ধরে সহকারী অধ্যাপকের মতো সিনিয়র শিক্ষক থাকা সত্বেও অনিয়মতান্ত্রিক পদ্ধতিতে একজন প্রভাষক ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছেন। সমাবেশে শিক্ষক নেতৃবৃন্দ বলেন, সকল নিয়ম কানুন উপেক্ষা করে এই কলেজে যোগ্য সিনিয়র শিক্ষক থাকা সত্বেও একজন প্রভাষক কে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব পালন করতে দেওয়ায় শিক্ষার পরিবেশ বিনষ্ট হয়েছে। অনতিবিলম্বে তাঁরা তাঁর অপসারণ দাবী করেন। এ সময় কলেজের সহকারী অধ্যাপক আনোয়ারুল হক সহ বেশ ক’জন শিক্ষক বক্তব্য রাখেন।

শিক্ষকদের পাশাপাশি কলেজের সাধারণ ছাত্র/ছাত্রীরা কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে ভারপ্রাপ্ত অধ্যক্ষের অপসারণ দাবী করে। তাদের দাবী এই অযোগ্য ও দূর্নীতিবাজ অধ্যক্ষেকে অপসারণ করতে হবে। তাঁকে অপসারণ না করা পর্যন্ত আমাদের এই আন্দোলন চলতে থাকবে।
পার্বতীপুর সরকারি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মিজানুর রহমানের অনুপস্থিতির কারনে তাঁর সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category