• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

পার্বতীপুর সরকারী কলেজের নতুন অধ্যক্ষের যোগদান ॥ সংবর্ধনা

দিনকাল বিডি ২৪ / ১২৭ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪

এম এ আলম বাবলু,পার্বতীপুর(দিনাজপুর) প্রতিনিধিঃ

দিনাজপুরের পার্বতীপুর সরকারী কলেজের নতুন অধ্যক্ষ হিসাবে যোগদান করেছেন মোঃ আনোয়ারুল কবির (বাদল)। যোগদান উপলক্ষে পার্বতীপুর সরকারী কলেজের শিক্ষক কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ তাকে সংবর্ধনা প্রদান করেন। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সকালে নতুন অধ্যক্ষ যোগদানের পর তাকে কলেজ অডিটরিয়ামে সংবর্ধনা প্রদান করা হয়।

জানা গেছে, পার্বতীপুর সরকারী কলেজের সহকারী অধ্যাপক আনোয়ারুল কবির (বাদল) কে কলেজের নতুন অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হিসাবে দায়িত্বভার প্রদানের পর তিনি বৃহস্পতিবার সকালে আনুষ্ঠানিকভাবে কলেজের অধ্যক্ষ হিসাবে যোগদান করেন। এ সময় কলেজের শিক্ষক ও কর্মচারীরা তাকে ফুল দিয়ে বরণ করেন। একইদিন কলেজের অডিটরিয়ামে কলেজের কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ তাকে সংবর্ধনা প্রদান করেন এবং ফুল দিয়ে বরণ করে নেন। এ সময় বক্তব্য রাখেন কলেজের নতুন অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) আনোয়ারুল কবির (বাদল), অবসর প্রাপ্ত অধ্যাপক মোঃ ফয়েজুর রহমান, অবসর প্রাপ্ত অধ্যাপক মোঃ আতাউর রহমান, প্রভাষক আর মঞ্জুর মোর্শেদ, প্রভাষক শিমন আফরুজা বেগম সিদ্দিকা, প্রদর্শক আইনুল ইসলাম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা ফারহান, প্রথম বর্ষের ছাত্রী সানজিদা আকতার, প্রথম বর্ষের ছাত্র আতিকুল ইসলাম প্রমুখ। এ সময় পার্বতীপুর আদর্শ ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোঃ মোখলেছুর রহমানসহ অনেকেই উপস্থিত ছিলেন।

উল্লেখ্য যে, পার্বতীপুর সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) প্রভাষক মিজানুর রহমানকে অবসারণের দাবীতে ছাত্র-ছাত্রীরা আন্দোলন করে আসছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category