• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন
শিরোনাম:
বরেন্দ্র অঞ্চলের সেচের বিদ্যুৎ আসবে সূর্য থেকে, বাড়তি বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে বাঘায় পদ্মায় ড্রেজার দিয়ে অবৈধ বালু উত্তোলন, এক লাখ টাকা জরিমানা রাজশাহীতে আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের অভিযান জোরদার নলডাঙ্গায় গোয়ালঘরে আগুন, পুড়েছে খড় ও পাট; ক্ষতি প্রায় ৩০-৩৫ হাজার টাকা রুয়েটের ভর্তি পরীক্ষা ২৮ জানুয়ারি, কেন্দ্র রুয়েট ও বুয়েট আত্রাই নদীর দুই পাড়ের মানুষের যাতায়াতে দুর্ভোগ প্রসাদপুর খেয়া ঘাটে সেতু নির্মাণ প্রকল্পের অনুমোদন নওগাঁর মান্দায় দু’টি খাল পুনঃখনন প্রকল্পে অনিয়মের অভিযোগে সংবাদ প্রকাশের পর সরেজমিন তদন্ত তদন্ত প্রতিবেদনে যমজ শিশু জন্মের তথ্য সঠিক নয় নওগাঁয় আলোচিত নবজাতক চুরির অভিযোগে নতুন মোড়, উদ্ধার শিশুর পরিচয় নিশ্চিত করতে হবে ডিএনএ পরীক্ষা নওগাঁর মহাদেবপুরে ধানক্ষেতে মিলল গরু ব্যবসায়ীর রক্তাক্ত মরদেহ নাটোরের গুরুদাসপুরে বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণ

পার্বত্য জেলা খাগড়াছড়িতে দুবৃর্ত্তের গুলিতে ২ ইউপিডিএফ কর্মী নিহত, ১জন নিখোঁজ

দিনকাল বিডি ২৪ / ১১৬ Time View
প্রকাশঃ বুধবার, ২৪ জানুয়ারী, ২০২৪

নিউজ প্রতিবেদক ‘বিডি দিনকাল ২৪ ডট কম’ চট্টগ্রাম অফিস : খাগড়াছড়ির মহালছড়ির দুরছড়ি গ্রামে প্রতিপক্ষের গুলিতে দুই ইউপিডিএফ সদস্য নিহত হয়েছে। এই ঘটনায় নিহত দুই জনের নাম রবি কুমার চাকমা ও বিমল চাকমা। বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে দুরছড়ি নামক গ্রামে এ ঘটনা ঘটে।
এই ঘটনায় রহিন্তু চাকমা এখনো নিখোঁজ রয়েছেন।

ইউপিডিএফের জেলা সংগঠক অংগ্য মারমা অভিযোগ করে বলেন, দূরছড়ি গ্রামের নিজ বাড়িতে তিন ইউপিডিএফ সদস্য রবি কুমার চাকমা (৬৫), শান্ত চাকমা ওরফে বিমল (৫২) ও রহিন্তু চাকমা ওরফে টিপন (৩২) সেখানে অবস্থান করছিলেন। অর্তকিত হামলায় রবি কুমার চাকমা ও শান্ত চাকমা (বিমল) মারা গেছে।

ঘটনার জন্য গণতান্ত্রিক ইউপিডিএফকে দায়ী করা হয়েছে। তবে ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে গণতান্ত্রিক ইউপিডিএফ।
মহালছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন জানান, লাশ উদ্ধারে পুলিশ ঘটনাস্থলের উদ্দ্যেশে রওনা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category