• বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১২:২৮ অপরাহ্ন
শিরোনাম:
নওগাঁর মহাদেবপুরে গুদাম থেকে ২২ হাজার কেজি চাল জব্দ, নিয়মিত মামলার নির্দেশ ইউএনওর নওগাঁয় যৌতুকের দাবিতে নির্যাতন ও আত্মহত্যা প্ররোচনার মামলায় নৌবাহিনীর সদস্য আটক নওগাঁর মান্দায় নতুন উপজেলা প্রকৌশলীর যোগদান থানাগুলোকে জিরো কমপ্লেইন ইউনিট করার নির্দেশ আরএমপি পুলিশ কমিশনারের ডিজিটাল আসক্তি রোধে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের ভূমিকা জরুরি: রাসিক প্রশাসক নওগাঁর মান্দায় পুকুরে বিলীন হচ্ছে নহলা কালুপাড়া দাখিল মাদ্রাসার মাঠ, গাইডওয়াল নির্মাণের দাবি নওগাঁর মান্দায় পুকুরে বিলীন হচ্ছে নহলা কালুপাড়া দাখিল মাদ্রাসার মাঠ, গাইডওয়াল নির্মাণের দাবি রুয়েটে ৪৭ নবনিযুক্ত প্রভাষকের প্রশিক্ষণ শুরু নাটোরে চালবোঝাই ট্রাক ব্রিজের নিচে, হেলপার নিহত বাগাতিপাড়ায় মাদক সেবনের দায়ে যুবকের ৭ মাসের কারাদণ্ড

পার্বত্য বান্দরবানে ব্যাংক ডাকাতিতে ব্যবহৃত গাড়ী সহ কেএনএফের ৪ সদস্য গ্রেপ্তার

দিনকাল বিডি ২৪ / ১১৬ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ৯ এপ্রিল, ২০২৪

এম, এ কাশেম, চট্টগ্রাম থেকে : পার্বত্য জেলা বান্দরবানের থানচিতে ব্যাংক ডাকাতিতে ব্যবহৃত জিপ গাড়িসহ পৃথক অভিযানে কেএনএফের ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। এ নিয়ে রুমা-থানচিতে কেএনএফ তাণ্ডবের ঘটনায় ৮টি মামলায় সেনাবাহিনী-র‍‍্যাব-পুলিশের সাঁড়াশি অভিযানে ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।সোমবার বিষয়টি নিশ্চিত করে বান্দরবানের পুলিশ সুপার সৈকত শাহীন সংবাদ মাধ্যম কে জানান, থানচি থেকে ১ জন, রুমা থেকে ৩ জনকে গ্রেফতার করা হয়েছে।

এর আগে সদরের স্যারণ পাড়া থেকে কেএনএফের প্রধান সমন্বয়ককে গ্রেফতার করা হয়েছে। সেনাবাহিনী-র‍‍্যাব-পুলিশের পৃথক অভিযান এ পর্যন্ত ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। এর আগে সদরের স্যারণ পাড়া থেকে কেএনএফের প্রধান সমন্বয়ককে গ্রেফতার করা হয়েছে। সেনাবাহিনী-র‍‍্যাব-পুলিশের পৃথক অভিযান এ পর্যন্ত ৫ জনকে গ্রেফতার করা হয়েছে।

এদিকে কেএনএফ তাণ্ডবের ঘটনায় বান্দরবান জেলা জুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পুলিশের সাজোয়াযানসহ বিভিন্ন ধরনের সক্ষমতা বাড়ানো হয়েছে। রুমা, থানচি, রোয়াংছড়ি উপজেলায় ব্যাংক বন্ধ থাকায় বান্দরবান জেলা সদরে সোনালী ব্যাংকের প্রধান শাখায় গ্রাহকের ভীড় দীর্ঘলাইন। সেই সাথে ভোগান্তি ও বেড়েছে অনেকাংশে।

উল্লেখ্য, গত২ ও ৩ এপ্রিল রুমা ও থানচিতে ব্যাংক লুট এবং আইনশৃঙ্খলা বাহিনী ১৪টি অস্ত্র লুট করেছিল কেএনএফ। এ ঘটনায় এ পর্যন্ত রুমায় ৪টি ও থানচিতে ৪টি মামলা করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category