• বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন
শিরোনাম:
নওগাঁর মহাদেবপুরে গুদাম থেকে ২২ হাজার কেজি চাল জব্দ, নিয়মিত মামলার নির্দেশ ইউএনওর নওগাঁয় যৌতুকের দাবিতে নির্যাতন ও আত্মহত্যা প্ররোচনার মামলায় নৌবাহিনীর সদস্য আটক নওগাঁর মান্দায় নতুন উপজেলা প্রকৌশলীর যোগদান থানাগুলোকে জিরো কমপ্লেইন ইউনিট করার নির্দেশ আরএমপি পুলিশ কমিশনারের ডিজিটাল আসক্তি রোধে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের ভূমিকা জরুরি: রাসিক প্রশাসক নওগাঁর মান্দায় পুকুরে বিলীন হচ্ছে নহলা কালুপাড়া দাখিল মাদ্রাসার মাঠ, গাইডওয়াল নির্মাণের দাবি নওগাঁর মান্দায় পুকুরে বিলীন হচ্ছে নহলা কালুপাড়া দাখিল মাদ্রাসার মাঠ, গাইডওয়াল নির্মাণের দাবি রুয়েটে ৪৭ নবনিযুক্ত প্রভাষকের প্রশিক্ষণ শুরু নাটোরে চালবোঝাই ট্রাক ব্রিজের নিচে, হেলপার নিহত বাগাতিপাড়ায় মাদক সেবনের দায়ে যুবকের ৭ মাসের কারাদণ্ড

পার্বত্য বান্দরবানে যৌথ বাহিনীর অভিযান, ‌‘কেএনএফ সদস্য’ নিহত, আহত ২, আটক ১

দিনকাল বিডি ২৪ / ১০৯ Time View
প্রকাশঃ বুধবার, ২৬ জুন, ২০২৪

এম, এ কাশেম চট্টগ্রাম থেকে :
পার্বত্য জেলা বান্দরবানে যৌথ বাহিনীর অভিযানে এক কেএনএফ সদস্য নিহত ও একজন আটক হয়েছে। এবং উদ্ধার করা হয়েছে অস্ত্র- গোলাবারুদ সহ বিভিন্ন সরঞ্জাম। অভিযানের সময় আইডি বিস্ফোরণে স্থানীয় দু’জন আহত হয়েছে।
বুধবার (২৬ জুন) সকালে রুমা উপজেল রেমাক্রি প্রাংশা ইউনিয়নের দুর্গম সিমত্লাংপি পাড়া এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। হতাহতদের এখনো কোনো পরিচয় পাওয়া না গেলে ও থানচি থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্ত জন্য বান্দরবান সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রায়হান কাজেমী ওই এলাকা থেকে একজনের লাশ উদ্ধারের কথা জানিয়েছেন।
সংশ্লিষ্ট সূত্রের মাধ্যমে জানা গেছে, গোপন সূত্রে খবর পেয়ে সেনাবাহিনীর নের্তৃত্বে যৌথ বাহিনীর সদস্যরা ২৬ জুন (বুধবার) সকালে থানচি উপজেলা সদরের কাছাকাছি রুমা উপজেলার রেমাক্রি প্রাংশা ইউনিয়নের সিমত্লাংপি পাড়া এলাকায় অভিযান চালায়। সেখানে কেএনএফ’র একটি ঘাটিতে অভিযানের সময় একজন আটক ও অপরজন গুলিবিদ্ধ হয়। পরে গুলিবিদ্ধ কেএনএফ সদস্য মারা যায়। অভিযানে উদ্ধার করা হয় দু’টি দেশীয় বন্দুক কার্তুজ ও বিপুল পরিমাণ সরঞ্জাম।

অভিযানের সময় কেএনএফের পুতে রাখা আইডি (ইম্প্রভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস) বিস্ফোরণে স্থানীয় দু’জন আহত হয়।
এ ঘটনার পর ওই এলাকায় এখনো যৌথ বাহিনীর তল্লাশি অভিযান চলছে।
উল্লেখ্য, গত ২ ও ৩ এপ্রিল বান্দরবানের রুমা ও থানচি উপজেলায় সোনালী ও কৃষি ব্যাংকের তিনটি শাখায় কেএনএফ সদস্যরা হামলা চালিয়ে অস্ত্র গুলি ও টাকা লুট করে নিয়ে যায়।

এ ঘটনার পর সেনাবাহিনীর নের্তৃত্বে যৌথ বাহিনী রুমা রোয়াংছড়ি ও থানচি উপজেলায় অভিযান পরিচালনা করছে। এই অভিযানে এ পর্যন্ত ২২টি মামলায় ১০৯ জন গ্রেপ্তার হয়েছে। নিহত হয়েছে কেএনএফের সন্দেহভাজন ৭ সদস্য।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category