• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:১৩ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

পুঠিয়ায় ৫০ গ্রাম হেরোইন সহ মাদক কারবারি গ্রেফতার, মোটরসাইকেল জব্দ

দিনকাল বিডি ২৪ / ৯৩ Time View
প্রকাশঃ সোমবার, ২০ জুলাই, ২০২৬

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:

রাজশাহীর পুঠিয়ায় হেরোইন
সহ মোঃ সোহেল কবির (৩২) নামের এক মাদক কারবারিকে
গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
রবিবার (১৯ জুন) সকাল সাড়ে ৮টায় পুঠিয়া থানার নামাজগ্রাম
এলাকা থেকে তাকে গ্রেফতার করে জেলার ডিবি পুলিশের এসআই
মোঃ আব্দুস সামাদ ও সঙ্গীয় ফোর্স। এ সময় তার কাছ থেকে ৫০
গ্রাম হেরোইন ও মাদক বহন কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল
জব্দ করা হয়।
গ্রেফতার সোহেল কবির, সে রাজশাহীর গোদাগাড়ী থানার
ফরিদপুর গ্রামের মৃত আব্দুর রাকিবের ছেলে।
রবিবার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন জেলা পুলিশের মুখপাত্র
অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), সাবিনা ইয়াসমিন।
তিনি জানান, রবিবার সকাল পৌনে ৮টায় গোপন সংবাদের
ভিত্তিতে ডিবি পুলিশ জানতে পারেন, এক ব্যক্তি মোটরসাইকেল
যোগে (নওয়াবগঞ্জ-হ-১৬-৪৩৭৪) হেরোইন বিক্রয়ের উদ্দেশ্যে
পুঠিয়ার দিকে আসছে। এমন তথ্যের ভিত্তিতে সকাল সাড়ে ৮টায়
একটি ১২৫ সিসি হিরো মোটরসাইকেলকে সিগনাল দিলে চালক
মোটরসাইকেলটি রেখে পালানোর চেষ্টাকালে তাকে ধরে ফেলে
ডিবি পুলিশ। পরে তার শরীর তল্লাশি চালিয়ে সোহেল কবিরের
প্যান্টের পকেট থেকে ৫০ গ্রাম হেরোইন ও মাদক বহনকাজে ব্যবহৃত
মোটরসাইকেলটি জব্দ করা হয়।
এ ব্যাপারে গ্রেফতার মাদক কারবারীর বিরুদ্ধে পুঠিয়া থানায়
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।
এদিন বেলা ১১টার দিকে তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে
প্রেরণ করেছে পুঠিয়া থানা পুলিশ।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category