• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

পুঠিয়ায় চোর চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে হাইওয়ে পুলিশ

দিনকাল বিডি / ৯৩ Time View
প্রকাশঃ শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:
রাজশাহীর পুঠিয়ায় নাটোর জেলা গোয়েন্দা পুলিশের সহযোগিতায় চোর চক্রের দুইজন সদস্যকে গ্রেফতার করেছে পবা হাইওয়ে থানা পুলিশ।

আটককৃতরা হলো- পুঠিয়ার উপজেলার গণ্ডগোহালী গ্রামের আবু বক্করের ছেলে সালমান হোসেন সোহান (২৫) ও চারঘাট উপজেলার ঝিকরা গ্রামের রেজাউলের ছেলে নাঈম হোসেন (১৯)।

বৃহস্পতিবার (১৩ মার্চ) দিবাগত রাত সোয়া বারোটার দিকে ঢাকা-রাজশাহী মহাসড়কের গাওপাড়া ঢালান বাজার এলাকায় চেকপোস্ট থেকে তাদের আটক করা হয়।

পবা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাম্মেল হক শুক্রবার দুপুরে জানান, রাজশাহী হতে নাটোরগামী একটি মোটর সাইকেলটিকে সন্দেহ হলে থামার সংকেত দিলে তারা বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালিয়ে পালানোর চেষ্টাকালে মোটরসাইকেল সহ তাদের আটক করা হয়। পরবর্তীতে তাদের জিজ্ঞাসাবাদে জানা যায় তারা চোর চক্রের সদস্য।

তিনি আরও বলেন, সালমান হোসেন সোহানের বিরুদ্ধে পাঁচটি চুরি মামলা ও একটি ডাকাতি মামলা রয়েছে। এই বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category