• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০১:২৬ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

পুঠিয়ায় তিনটি শিক্ষা প্রতিষ্ঠান প্রধানকে শোকজ !

দিনকাল বিডি ২৪ / ১৬১ Time View
প্রকাশঃ শনিবার, ৩১ আগস্ট, ২০২৪

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী : রাজশাহীর পুঠিয়া উপজেলায় নিয়োগ বাণিজ্য, আর্থিক অসঙ্গতিসহ নানা অনিয়ম-দুর্নীতির সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে তিনটি শিক্ষা প্রতিষ্ঠান প্রধানকে শোকজ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৯ আগস্ট) সকালে ৭ কার্যদিবসের মধ্যে সন্তোষজনক জবাব চেয়ে তিন শিক্ষা প্রতিষ্ঠান প্রধানকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সংশ্লিষ্ট ওই তিন প্রতিষ্ঠানের সভাপতি এ, কে, এম, নূর হোসেন নির্ঝর।
কারণ দর্শানো নোটিশ পাওয়া প্রতিষ্ঠান প্রধানরা হলেন- পুঠিয়া ইসলামিয়া মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ শাহাবুদ্দিন সিহাব, গাওপাড়া সেনভাগ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কে এম নাসির উদ্দিন উইলিয়াম, শিবপুরহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরাবিয়া সুলতানা।
উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ‚ত্থানের মাধ্যমে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পর নিয়োগ বাণিজ্য, আর্থিক অসংগতিসহ নানা অনিয়ম-দুর্নীতির অভিযোগ এনে বিভিন্ন প্রতিষ্ঠান প্রধানের পদত্যাগ দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেন শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী। এসব প্রতিষ্ঠান প্রধানের বিরুদ্ধে উপজেলা নির্বাহী বরাবর লিখিত অভিযোগের প্রেক্ষিতে তাদের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়।
বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ, কে, এম, নূর হোসেন নির্ঝর বলেন, লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে তিন প্রতিষ্ঠান প্রধানকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ে তাদের জবাব যাচাই-বাছাই করে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category