• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

পুনঃস্থাপন হলো আরএমপির ঐতিহাসিক স্মারক ফলক, অপরাধ দমনে কঠোর নির্দেশ ভূমিমন্ত্রীর

দিনকাল বিডি ২৪ / ৫৩ Time View
প্রকাশঃ শনিবার, ২২ আগস্ট, ২০২৬

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: ১৯৯১ সালে তৎকালীন
প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া রাজশাহীবাসীর
দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ
(আরএমপি)-এর সূচনা ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। পরবর্তীতে
১৯৯২ সালে আরএমপি আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয়। সময়ের
বিবর্তনে পরিবর্তিত হওয়া সেই ঐতিহাসিক স্মারক ফলক
পুনঃস্থাপন করা হয়েছে বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী মোঃ মিজানুর
রহমান মিনু, এমপি।
শনিবার (২২ আগস্ট) বেলা ১১টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশ
কার্যালয়ে পুনঃস্থাপিত ফলক উন্মোচন শেষে প্রধান অতিথির
বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ভূমিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় আরএমপির গৌরবময়
ইতিহাস ও ঐতিহ্য সংরক্ষণে ঐতিহাসিক স্মারকটি পুনঃস্থাপন
করা হয়েছে। তিনি বলেন, রাজশাহী মহানগরী থেকে জুয়া,
ভূমিদস্যু ও মাদক চোরাকারবারীদের কঠোর হাতে নির্মূল করতে হবে।
তিনি আরও বলেন, রাজশাহীকে শান্তিপূর্ণ ও নিরাপদ রাখতে আইন
তার নিজস্ব গতিতে চলবে। অপরাধীদের দমনে পুলিশকে কোনো
ধরনের রাজনৈতিক চাপের মুখে পড়তে হবে না।
বিগত ১৭ বছরে স্বৈরাচারী সরকারের আমলে সীমান্তবর্তী এলাকা
থেকে শত শত কোটি টাকার মাদক ও অবৈধ চোরাচালান দেশের
অভ্যন্তরে প্রবেশ করানোর অপচেষ্টা চালানো হয়েছে উল্লেখ করে
ভূমিমন্ত্রী বলেন, এ চক্র জাতির শত্রু। মাদক ও চোরাচালানের বিরুদ্ধে
আরএমপিকে আরও কঠোর হওয়ার নির্দেশ দেন তিনি।
আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবীরের সভাপতিত্বে
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৩
আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন,
বিভাগীয় কমিশনার মোঃ ইউসুফ আলী, রাজশাহী সিটি
কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন, সাবেক
মেয়র মোঃ মোসাদ্দেক হোসেন বুলবুল, রাজশাহী উন্নয়ন
কর্তৃপক্ষের চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ সুইট, জেলা
প্রশাসক কাজী শহিদুল ইসলাম এবং জেলা পরিষদ প্রশাসক বীর
মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোহাম্মদ এরশাদ আলী ঈশা।

অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, আরএমপি ও প্রশাসনের
কর্মকর্তা, সুধীজন এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শেষে রাজশাহীর শান্তি, শৃঙ্খলা ও সমৃদ্ধি কামনা এবং
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত
কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category