• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

পুলিশ সুপারের নির্দেশনায় গোয়েন্দা পুলিশের নওগার ধামইরহাট থানা এলাকায় মাদকবিরোধী অভিযান: ১২০ বোতল ফেন্সিডিল সহ ১ জন আসামি গ্রেফতার

দিনকাল বিডি ২৪ / ৩৩০ Time View
প্রকাশঃ বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫

মোঃ আব্দুস ছালাম নওগাঁ প্রতিনিধি,

নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশে জেলা গোয়েন্দা শাখা নওগাঁ জেলার ধামইরহাটে ২৩-১২-২০২৫ তারিখ মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনা কালে গোপন সংবাদের ভিত্তিতে জেলাব গোয়েন্দা শাখা নওগাঁ এর একটা টীম রাত ১০.৩০ ঘটিকার সময় নওগাঁ জেলার ধামইরহাট থানাধীন নাহার ফিলিং ষ্টেশনে পৌছালে নাহার ফিলিং ষ্টেশনের সন্নিকটে রাস্তার পাশে চটের বস্তা নিয়ে অবস্থানকারী আসামি মোঃ মুরাদ হোসেন(২৭) মোঃ মোতাহার হোসেন,দৌলতপুর,থানা- ধামইরহাট, জেলা-নওগাঁ এর গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় তার নাম ঠিকানা জিজ্ঞাসা করা হয় এবং তার নিকটে থাকা চটের বস্তা তল্লাশী করা হয়। আসামির নিকট থাকা চটের বস্তা তল্লাশী করে ১২০ বোতল ফেন্সিডিল উদ্ধার পুর্বক জব্দ করা হয়। এ বিষয়ে আসামির বিরুদ্ধে ধামইর হাট থানায় মাদক দ্রব্য আইনে মামলা দায়ের প্রক্রিয়াধীন।

এ প্রসঙ্গে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জেলা পুলিশ আইনশৃঙ্খলা সমুন্নত রাখার জন্য মাদকবিরোধী অভিযান আরো জোরদার করবে। তিনি নওগাঁ জেলা থেকে মাদক নিয়ন্ত্রণে সকল শ্রেণীর পেশার লোকজনের সহযোগিতা কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category