• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১১:২০ অপরাহ্ন
শিরোনাম:
রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের। দেশব্যাপী আ’লীগের নৈরাজ্য, সহিংসতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে নওগাঁর মান্দায় বিএনপির বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি সারের কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা করলেই ডিলারশিপ বাতিলের হুঁশিয়ারি: কৃষি সচিবের রাজশাহী সিমন্তে ১১ কোটি টাকার চোরাচালানি পণ্য, অস্ত্র-মাদকসহ আটক ১৭ নাটোরে জিয়া পরিষদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

পে-স্কেল এর দাবী আদায়ের লক্ষ্যে বাঘায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

দিনকাল বিডি ২৪ / ২০৮ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৬

বাঘা(রাজশাহী) প্রতিনিধি,

বৈষম্যহীন ৯ম পে-স্কেল এর জন্য প্রজ্ঞাপন ও বাস্তবায়নের একদফা দাবী আদায়ের লক্ষ্যে বাঘায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ (সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত) কর্তৃক কেন্দ্রীয় ঘোষণা অনুযায়ী মঙ্গলবার (০৩-২-২০২৬) বাঘা উপজেলা পর্যায়ের সকল দপ্তরের কর্মচারীবৃন্দ কর্মসূচি পালনে অংশ নেন ।
কর্মসূচিতে অংশ নেওয়া উপজেলা নির্বাহি অফিসারের কার্যালয়ের মমিনুল ইসলাম জানান,জাতীয় বেতন পে-কমিশন ২০২৫ গঠনের পর পে-কমিশন কর্তৃক তার চুড়ান্ত প্রতিবেদন/সুপারিশ গত ২১ জানুয়ারি ২০২৬ খ্রি. তারিখ মাননীয় প্রধান উপদেষ্টার দপ্তরে জমা দেয়। কিন্তু এখনও পর্যন্ত তা বাস্তবায়নের জন্য কোন প্রজ্ঞাপন জারি করা হয় নাই। বর্তমান সরকারের অধীনেই প্রজ্ঞাপন জারীর জন্য কর্মসূচি পালন করা হয়।
এতে- উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, উপজেলা ভূমি অফিস, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিস, উপজেলা কৃষি অফিস, উপজেলা মৎস্য অফিসারের কার্যালয়, উপজেলা নির্বাচন অফিস, উপজেলা প্রকৌশলীর কার্যালয়, উপজেলা মহিলা বিষয়ক অফিস, উপজেলা শিক্ষা অফিস, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস, উপজেলা সমবায় অফিস, উপজেলা হিসাবরক্ষন অফিস, উপজেলা সমাজসেবা অফিস সহ উপজেলা পর্যায়ের সকল দপ্তরের কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category