• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন
শিরোনাম:
নাটোরে জিয়া পরিষদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ নাটোরে ভেজাল গুড় তৈরির কারখানা ধ্বংস, এক লাখ টাকা জরিমানা ফুলবাড়ীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সারা দেশব্যাপী পণ্য প্রদর্শনী উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত হয়েছে। বাগাতিপাড়ায় পাঁকা ইউনিয়ন বিএনপির মোটরসাইকেল শোডাউন নাটোরের নলডাঙ্গায় বসতবাড়িতে দুর্ধর্ষ চুরি, স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ক্ষতি ৫ লাখ টাকা পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে রাজশাহীতে যুবদল ও মহিলা দলের বিক্ষোভ রাণীনগরে আগাম জাতের ধান কাটা শেষহতেই, শুরু হয়েছে আলু শরিষা লাগানোর মহা উৎসব বরেন্দ্র অঞ্চলের সেচের বিদ্যুৎ আসবে সূর্য থেকে, বাড়তি বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে বাঘায় পদ্মায় ড্রেজার দিয়ে অবৈধ বালু উত্তোলন, এক লাখ টাকা জরিমানা রাজশাহীতে আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের অভিযান জোরদার

নাটোরে জিয়া পরিষদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

দিনকাল বিডি ২৪ / ১৭ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

সাইফুল ইসলাম নাটোর জেলা প্রতিনিধি:

নাটোরে নিষিদ্ধ আওয়ামী লীগ এবং এর অঙ্গসংগঠনের নৈরাজ্য, নাশকতা, হত্যা, অগ্নিকাণ্ড ও ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে জেলা জিয়া পরিষদ।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেলে জেলা জিয়া পরিষদের উদ্যোগে কেন্দ্রীয় কমিটির কর্মসূচির অংশ হিসেবে শহরের কানাইখালী এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে জিয়া পরিষদের নেতৃবৃন্দসহ বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারীরা অংশ নেন।
সমাবেশে বক্তারা বলেন, নিষিদ্ধ আওয়ামীলীগের রাজনীতি অগ্নিসন্ত্রাস করা। তাদের উদ্দেশ্য দেশের নিরহ মানুষ হত্যা করা, বাড়িঘরে আগুন দেওয়া, দেশকে অস্থিতিশীল করা। গত ২৪ জুলাই আওয়ামীলীগ দেশের হাজার হাজার মানুষকে হত্যা করে আন্দোলনের মুখে পালিয়েছে তারা।
নাটোর জেলা জিয়া পরিষদের সভাপতি উপাধাক্ষ আহমুদুল হক চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে সমাবেশে বক্তব্য রাখেন- জেলা বিএনপির আহবায়ক মো. রহিম নেওয়াজ। এছাড়াও সমাবেশে বক্তব্য রাখেন- নাটোর পৌরসভার সাবেক মেয়র কাজী শাহ আলম, জেলা জিয়া পরিষদের সাধারণ সম্পাদক শাহ মো. শফিকুল ইসলাম চঞ্চন, সহ-সভাপতি অধ্যক্ষ আল আসাদ বিন সাইদ, সহ সংগঠনিক সম্পাদক মোঃ হাবিবুর রহমান, জিয়া পরিষদের নলডাঙ্গা উপজেলার সভাপতি এ এন এম অধ্যাপক শামসুজ্জামান রুপম, বাগাতিপাড়া উপজেরার সভাপতি অধ্যক্ষ মোঃ মকবুল হোসেন, সিংড়া উপজেলার সভাপতি অধ্যাপক মোঃ হারুন অর রশিদ, গুরুদাসপুর উপজেলার সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান রাসেল, নাটোর সদর উপজেলার সভাপতি অধ্যক্ষ মোহাম্মদ আলীসহ অনেকে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category