• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০২:০৮ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

পোরশায় অটোরিকশাসহ তিন ছিনতাইকারী আটক

দিনকাল বিডি ২৪ / ১৮০ Time View
প্রকাশঃ রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬

পোরশা(নওগাঁ)প্রতিনিধি:

নওগাঁর পোরশায় ছিনতাইকৃত অটোরিকশা নিয়ে যাওয়ার সময় তিনজন ছিনতাইকারীকে আটক
করেছে থানা পুলিশ। শুক্রবার দিবাগত রাত পৌনে ৩টার সময়
সরাইগাছি-আড্ডা রোডের কাঠপুকুর শ্বশানঘাট রাস্তার উপর থেকে
তাদের অটোরিকশাসহ আটক করা হয়। আটককৃতরা হলেন পত্নীতলা
উপজেলার গুনরাজপুর গ্রামের রমজান আলীর ছেলে রিপন হোসেন(২৫),
ওয়াশীম উদ্দিনের ছেলে জাহাঙ্গীর হোসেন(৪০) ও মৃত মোকসেদ আলীর
ছেলে লিটন হোসেন(৩০)। জানাগেছে, পাঁচজন ছিনতাইকারীর একটি
দল শুক্রবার নওগাঁ বালুডাঙ্গা বাসস্ট্যান্ড থেকে নওগাঁ সদরের চকপাথুরিয়া
পূর্বপাড়া গ্রামের মৃতু মোজাম্মেল হকের ছেলে শফিকুলের
অটোরিকশা রিজার্ভ করে পত্নীতলা উপজেলার বেলঘরিয়া এলাকায় নিয়ে
আসে। সেখানে অটোতে থাকা ৫ জনের মধ্যে দুইজন নেমে যায়। পরে
অপর তিনজন অটো চালক শফিকুলকে মারধর করে তার কাছ থেকে
অটোরিকশাটি ছিনতাই করে নিয়ে পোরশা উপজেলার কাঠপুকুর শ্বশান
এলাকায় আসলে সঙ্গীয় ফোর্সসহ রাস্তায় টহলরত এএসআই খুশিরাম
দাস তাদেরকে আটক করে থানায় নিয়ে আসেন। থানায় জিজ্ঞাসাবাদে
তারা অটোরিকশা ছিনতাইয়ের কথা স্বীকার করেন। বিষয়টি পত্নীতলা
থানায় অবগত করলে তারা ঘটনার সত্যতা নিশ্চিত করেন। ফলে শনিবার রাতে
ছিনতাইকৃত অটোরিকশাসহ আটক তিন ছিনতাইকারীকে পত্নীতলা
থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পোরশা থানা অফিসার ইনচার্জ
জিয়াউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন এবং ছিনতাইকারীদের
বিরুদ্ধে পত্নীতলা থানায় মামলা হয়েছে বলে জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category