• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৬:২৪ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

পোরশায় অতিথি পাখি উদ্ধার করে অবমুক্ত করলেন ইউএনও

দিনকাল বিডি / ১৪৮ Time View
প্রকাশঃ বুধবার, ৫ নভেম্বর, ২০২৫

পোরশা(নওগাঁ)প্রতিনিধি: নওগাঁর পোরশায় ছয়টি অতিথি পাখি উদ্ধার করে অবমুক্ত করলেন ইউএনও রাকিবুল ইসলাম। গোপন সংবাদের ভিত্তিতে তিনি বুধবার নিতপুর ইউনিয়নের গোপিনাতপুর গ্রামের নজরুল ইসলামের বাড়ি থেকে ৬টি বালিহাঁস উদ্ধার করেন। এসময় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তিনি নজরুলকে ৫০০টাকা জরিমানা এবং একটি মামলা করেন। ইউএনও রাকিবুল ইসলাম জানান, তিনি আগেও সতর্কবার্তা দিয়েছিলেন। বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন-২০১২ অনুযায়ী অতিথি বা পরিযায়ী পাখি ধরা, হত্যা বা শিকার করা, ক্রয়-বিক্রয়, পরিবহন, সংরক্ষণ, ভক্ষণ দন্ডনীয় অপরাধ। এ আইন অমান্য করলে অনধিক এক বছরের কারাদন্ড বা এক লাখ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। তিনি আরো জানান, বুধবার সকাল ৮টায় এক ব্যক্তি অতিথি পাখি বিক্রয়ের উদ্দেশ্যে গোপিনাতপুরের একটি বাড়িতে নিয়ে এসেছেন এমন খবর পেয়ে সেখানে হাজির হলে ৬টি পাখি উদ্ধার করতে পেরেছেন। এসময় একটি পাখি বিক্রয়ের উদ্দেশ্য একজনের সাথে দরদাম চলছিলো। এসময় তিনি উপস্থিত হয়ে পাখি গুলি উদ্ধার করেন। এবিষয়ে একটি মামলা এবং জরিমানা আদায় করা হয়েছ। এমন অপরাধ পুনরায় কেউ করলে কারাদন্ড দেয়া হতে পারে বলে তিনি শতর্ক করে বলেন। পরে অতিথি পাখিগুলোকে পুনর্ভবা নদীর পাড়ে জনসম্মুখে অবমুক্ত করা হয়েছে বলে জানান। এছাড়াও রাজশাহী বিভাগীয় কমিশনার এর টিআর প্রকল্প থেকে বরাদ্ধকৃত পূণর্ভবা নদীর পাড়ে পর্যটকদের জন্য নির্মাণাধীন বেঞ্চ পরিদর্শন করেন এবং প্রয়োজনীয় নির্দেশনা দেন। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category