• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

পোরশায় আন্তর্জাতিক আদিবাসী দিবস পালন

দিনকাল বিডি ২৪ / ৭১ Time View
প্রকাশঃ রবিবার, ৯ আগস্ট, ২০২৬

পোরশা(নওগাঁ)প্রতিনিধি:

আদিবাসী জীবন ও ঐতিহ্যগত জ্ঞান সুরক্ষায়
এগিয়ে আসুন” প্রতিপাদ্যের আলোকে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য
দিয়ে নওগাঁর পোরশায় আন্তর্জাতিক আদিবাসী দিবস পালন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে রবিবার জাতীয় আদিবাসী পরিষদ ও আদিবাসী ছাত্র পরিষদ উপজেলা
কমিটির আয়োজনে একটি র‌্যালি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে ইউএনও
রাকিবুল ইসলাম ও আদিবাসী নেতৃবৃন্দ অংশ গ্রহণ করেন। পরে উপজেলা পরিষদ
মিলনায়তনে এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নওগাঁ-১
আসনের সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমান। তিনি তার বক্তব্যে আদিবাসী
জনগোষ্ঠীর জীবনযাত্রার মানোন্নয়ন, নিজস্ব অধিকার রক্ষা এবং তাদের সমৃদ্ধ
ঐতিহ্যগত জ্ঞান সংরক্ষণে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান। সভায়
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলাম।
এছাড়াও সভায় আদিবাসী পরিষদের সভাপতি ধীরেন লাকড়া, উপজেলা বিএনপির
ভারপ্রাপ্ত সভাপতি মোতাহার হোসেন সূফি শাহ্ধসঢ়;, নিতপুর ইউনিয়ন বিএনপির
সভাপতি বেলাল হোসেন এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সালাউদ্দিন আহমেদসহ
স্থানীয় আদিবাসী সংগঠনের নেতৃবৃন্দ।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category