• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

পোরশায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন

দিনকাল বিডি ২৪ / ১৯১ Time View
প্রকাশঃ শুক্রবার, ১৩ অক্টোবর, ২০২৩

পোরশা(নওগাঁ)প্রতিনিধি: “অসমতার বিরুদ্ধে লড়াই করি, দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি” শ্লোগানকে সামনে রেখে নওগাঁর পোরশায় র‌্যালী, অগ্নিকান্ড ও ভূমিকম্প বিষয়ক মহড়া এবং সচেতনতা বৃদ্ধি বিষয়ক আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে শুক্রবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা চত্বর থেকে একটি র‌্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে একই স্থানে এসে শেষ হয়। এতে নেতৃত্বদেন ইউএনও সালমা আক্তার। র‌্যালি শেষে সংক্ষিপ্ত এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা আক্তার, সহকারি কমিশনার (ভুমি) মনিরুজ্জামান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা দোস্তদার হোসেন, জনস্বাস্থ্য কর্মকর্তা আল আমিন সহ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। শেষে ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স পোরশার টিম লিডার মোয়াজ্জেম হোসেনের পরিচালনায় একটি চৌকসদল দুর্যোগ প্রশমনে করণীয় কৌশল সম্পর্কিত সচেতনতামুলক একটি মহড়া প্রদর্শন করেন। শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ স্থানীয় সাধারণ মানুষ মহড়া প্রতক্ষ করেন। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category