• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন
শিরোনাম:
বরেন্দ্র অঞ্চলের সেচের বিদ্যুৎ আসবে সূর্য থেকে, বাড়তি বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে বাঘায় পদ্মায় ড্রেজার দিয়ে অবৈধ বালু উত্তোলন, এক লাখ টাকা জরিমানা রাজশাহীতে আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের অভিযান জোরদার নলডাঙ্গায় গোয়ালঘরে আগুন, পুড়েছে খড় ও পাট; ক্ষতি প্রায় ৩০-৩৫ হাজার টাকা রুয়েটের ভর্তি পরীক্ষা ২৮ জানুয়ারি, কেন্দ্র রুয়েট ও বুয়েট আত্রাই নদীর দুই পাড়ের মানুষের যাতায়াতে দুর্ভোগ প্রসাদপুর খেয়া ঘাটে সেতু নির্মাণ প্রকল্পের অনুমোদন নওগাঁর মান্দায় দু’টি খাল পুনঃখনন প্রকল্পে অনিয়মের অভিযোগে সংবাদ প্রকাশের পর সরেজমিন তদন্ত তদন্ত প্রতিবেদনে যমজ শিশু জন্মের তথ্য সঠিক নয় নওগাঁয় আলোচিত নবজাতক চুরির অভিযোগে নতুন মোড়, উদ্ধার শিশুর পরিচয় নিশ্চিত করতে হবে ডিএনএ পরীক্ষা নওগাঁর মহাদেবপুরে ধানক্ষেতে মিলল গরু ব্যবসায়ীর রক্তাক্ত মরদেহ নাটোরের গুরুদাসপুরে বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণ

পোরশায় উপজেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

দিনকাল বিডি ২৪ / ১৪২ Time View
প্রকাশঃ রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬

পোরশা(নওগাঁ)প্রতিনিধি:

নওগাঁর পোরশায় উপজেলা পর্যায়ে
প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক ও বালিকা)-
২০২৬ উদ্বোধন করা হয়েছে। রবিবার উপজেলার কালিনগর সরকারি
প্রাথমিক বিদ্যালয় মাঠে ইউএনও রাকিবুল ইসলাম এ খেলার উদ্বোধন
করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার
সাজ্জাদ হোসেন, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার জয়নুল আবেদীন,
বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির উপজেল শাখার নবনির্বাচিত
সভাপতি আসফাকুল আসেকিন, সাধারণ সম্পাদক মোহা: আব্দুর রইচ
উদ্দিন, সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম সহ প্রধান শিক্ষক ও
সহকারী শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। সহকারি প্রাথমিক শিক্ষা
কর্মকর্তা জয়নুল আবেদীন জানান, উপজেলা প্রশাসন ও প্রাথমিক
শিক্ষা অফিসের আয়োজনে এ ফুটবল টুর্নামেন্টে ইউনিয়ন পর্যায়ে
চ্যাম্পিয়ন দল অংশ গ্রহণ করেন। নক আউট পদ্ধতিতে এ খেলায় বালক
বিভাগে সোমনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল একাদশ ও
কুশুমকলি সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল একাদশ এবং বালিকা
বিভাগে কালিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল একাদশ ও শিশা
সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল একাদশ ফাইনাল খেলায় অংশ গ্রহণ
করবেন। এছাড়াও সোমবার বিকালে একই মাঠে খেলার ফাইনাল অনুষ্ঠিত
হবে এবং পুরস্কার বিতরণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category