• সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন
শিরোনাম:
রাজশাহী চেম্বার নির্বাচনে পরিচালক পদে মাওলানা রুহুল আমিনের বিশাল জয় রাজশাহী নৃত্য উন্নয়ন সংস্থার নতুন কমিটি গঠন: অরণ্য কুসুম সভাপতি, তুষার সাধারণ সম্পাদক মাদক ও জুয়া নির্মুলে খেলা ধুলার কোনো বিকল্প নাই-নবনির্বাচিত সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল নাটোরের সিংড়ায় এক রাতে চুরি হলো সেচ মোটরের ৬টি ট্রান্সফরমার নাটোরে সফলভাবে চলছে টিকাদান কর্মসূচি: লক্ষ্যমাত্রা প্রায় পৌনে ২ লাখ শিশু নওগাঁর আত্রাইয়ে রেলপথ ঘেঁষে অসংখ্য দোকানপাট: যে কোনো সময় দুর্ঘটনার আশঙ্কা পোরশায় এক হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও মোটরসাইকেল সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার বদলগাছীতে ইউনিয়ন কমিউনিটি ক্লিনিক গুলো বেশীর ভাগ সময় থাকে তালা বদ্ধ মাহমুদুল হক রুবেলকে মন্ত্রী হিসেবে দেখতে চান শেরপুরবাসী মহাদেবপুর প্রেস ক্লাবের সাধারণ সভা ও বনভোজন অনুষ্ঠিত

পোরশায় এক হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও মোটরসাইকেল সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

দিনকাল বিডি ২৪ / ২৪ Time View
প্রকাশঃ রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬

পোরশা(নওগাঁ)প্রতিনিধি:

নওগাঁর পোরশায় থানা পুলিশ
মাদকবিরোধী অভিযান চালিয়ে ১ হাজার পিস ভারতীয় ট্যাপেন্টাডল
ট্যাবলেট ও একটি মোটরসাইকেল সহ একজন মাদক ব্যবসায়ীকে
গ্রেফতার করেছে। গ্রেফতাকৃত মাদক ব্যবসায়ী সাপাহার উপজেলার
মৃত দুলাল চৌধুরীর ছেলে শামীম চৌধুরী। থানা অফিসার ইনচার্জ
জিয়াউর রহমানি জানান, নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল
ইসলাম এর দিক নির্দেশনায় তার নেতৃত্বে শনিবার রাত অনুমান সাড়ে
৮টায় গাংগুরিয়া ইউনিয়নের সরাইগাছি-সাপাহার সড়কের
বালিয়াচান্দা নামক স্থানে ব্রীজের উপর সঙ্গীয় ফোর্সসহ চেক পোস্ট
পরিচালনা কারে মোটরসাইকেল সহ ওই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
পরে তার শরীর ও মোটরমসাইকেল তল্লাশি করার সময় তার সঙ্গে থাকা শপিং
ব্যাগের ভেতর সাদা দুটি পলিথিনে মোড়ানো অবস্থায় ১ হাজার পিস
ট্যাপেন্টাডল ট্যাবলেট পাওয়া যায়। যাহার অনুমানীক মূল্য ৩ লক্ষ টাকা।
এসময় মাদক বিক্রয়ের কাজে ব্যবহৃত একটি পুরাতন সুজকি জিকসার
মোটর সাইকেল যাহার অনুমানীক মূল্য ২ লক্ষ টাকা উদ্ধার পূর্বক জব্দ করা
হয়। তিনি আরো জানান, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী শামীমের
বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে এবং তাকে রবিবার জেল হাজতে
পাঠানো হয়েছে। এছাড়াও এ থানায় মাদক বিরোধী অভিযান চলমান
রয়েছে বলে তিনি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category